নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের দুর্নীতি, অনিয়ম, ও কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের দুর্নীতি, অনিয়ম, ও কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন


 

 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১২ই জুন দুপুর ১.১০ টার সময় স্কুল গেটের সামনে প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

০৫ নং বড়দল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত অভিভাবক, এলাকাবাসী ও স্কুলের ছাত্রদের অংশগ্রহণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আকের আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব মাষ্টার। বীর মুক্তিযোদ্ধা জবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সন্তান নুরুজ্জামান মালী, চিত্তরঞ্জন রায়, দিবস সরকার, আঃ রহমান ফকির, আছাদুল ইসলাম, আঃ সামাদ বিশ্বাস, মনিরুজ্জামান টিটু, কামরুজ্জামান, আলমগীর হোসেন সানা, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন, সমর্থন ব্যক্ত করেন।

 

বক্তাগণ কলেজিয়েট স্কুলের সাবেক অধ্যক্ষ শিহাব উদ্দিন ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবী জানিয়ে বক্তব্য রাখেন। বক্তাগণ আরও বলেন, এ ব্যাপারে আশাশুনি সহকারী জজ আদালত, সাতক্ষীরায় দেং ১৬৩/২৩ নং মামরা রুজু করা হলে বিজ্ঞ আদালত গত ৮ জুন সংশ্লিষ্টদেরকে কারণ দর্শাইবার নোটিশ ইস্যু করেছেন।

 

যাতে বিবাদী পক্ষের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা হবেনা তা ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে। তার পরও নিয়োগ কার্যক্রম চালিয়ে যেতে থাকায় মামলার বাদী জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর নিয়োগ পরীক্ষায় অনিয়মের ব্যাপারে বিজ্ঞ আদালতে মামলা হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ ও সহযোগিতা না করার জন্য আবেদন করেছেন। বক্তাগণ নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য জোর দাবী জানান।

Tag
আরও খবর