মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

সাতক্ষীরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার


 

 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্স আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

গত ০৬ই জুন ২০২৩ তারিখ ভিকটিম সাড়ে চার বছরের শিশু কন্যাকে তাদের বসত ঘরে রেখে তার মা সহ পরিবারের লোকজন কাজের উদ্দেশ্যে বাহিরে যায়। তখন আসামী আলফাজ তাদের বসতঘরে প্রবেশ করে ভিকটিমকে টাকা দেওয়ার ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমের শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক র্ধষণের চেষ্টা করে। ভিকটিম কান্নাকাটি শুরু করলে আসামী তাকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার মায়ের নিকট বিস্তারিত ঘটনা বলে। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ০৮ই জুন ২০২৩ তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার খিলখেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ আলফাজ হোসেন (৪৫), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে।

 

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর