সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

কুড়িগ্রামে স্কুলছাত্র দীপ্তকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন



কুড়িগ্রামে ৫ম শ্রেণির শিক্ষার্থী সীমিত রায় দীপ্তকে নির্মম ভাবে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের বেলগাছা কালিরহাট বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- বেলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, নিহতের পিতা মানিক চন্দ্র বর্মন সহ স্থানীয় এলাকাবাসী। 


পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখতে যায় সীমিত ও তার বড় ভাই। সিমিতকে অনুষ্ঠানস্থলে রেখে বাড়িতে ফেরে তার বড় ভাই। পরে অনুষ্ঠান থেকে ফেরার পথে সীমিতের সাথে অভিযুক্ত ১৬ বছর বয়সের কিশোর দুর্জয় চন্দ্র অধিকারীর কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সিমিতকে শ্বাসরোধ করে হত্যা করে ওই কিশোর।


পরে তাদের একটি পরিত্যাক্ত ঘরের পেছনের একটি গর্তে সীমিতের মরদেহ পুতে রাখার চেষ্টা করে। অনুষ্ঠান শেষে সিমিত বাড়িতে না ফিরলে স্বজনরা তার খোঁজে বের হয়। পরে অভিযুক্ত কিশোরের বাবা প্রদীপ চন্দ্র তাদের পরিত্যাক্ত ঘরের পেছনের একটি গর্তে সিমিতের মরদেহ দেখিয়ে দেন। ঘটনায় অভিযুক্ত কিশোর সীমিতকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ এসে অভিযুক্ত কিশোর দুর্জয় চন্দ্র অধিকারীকে গ্রেফতার করে। 


আরও খবর