ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার









গণধর্ষণ মামলায়  সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার




 নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলায় গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।


গ্রেফতার মো.ম মিলন (৩৪) সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের  নাজির নগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।  


শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গত বৃহস্পতিবার(৮ জুন) রাত সোয়া ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।  


র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,২০০৯ সালে আসামি মিলন তার অপর সহযোগীদের সহায়তায় ভিকটিম মারুফাকে অপহরণ করে।  এরপর ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মিলন সহ অপর আসামিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামি মিলন সহ আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। পরে মিলন গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সেনবাগ থানায় হস্তান্তর করে।

আরও খবর