ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জবিতে রেজিস্ট্রার নিয়োগে ফের ইউজিসির নির্দেশ অমান্য



বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশ অমান্য করে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। অবসরে যাওয়ার এক সপ্তাহ আগেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিমের (সংস্থাপন শাখা) স্বক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশ অমান্যসহ নিয়মের ব্যতয় ঘটেছে বলে জানিয়েছে ইউজিসি।

রেজিস্ট্রার নিয়োগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৪ জুন তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'রেজিস্ট্রার' পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এদিকে ২০২২ সালের ২০ মার্চ ইউজিসির এক আদেশে বলা হয়েছে, কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত, অতিরিক্ত দায়িত্ব বা চলতি দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক বা খন্ডকালীন নিয়োগ দেয়া হয়েছে। ফলে প্রশাসনিক কার্যাদি সুচারুরূপে সম্পাদনে বিম্নতার সৃষ্টি হচ্ছে। তাই ১০ বছরের অধিক বয়সের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উক্ত দপ্তর প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে অবিলম্বে বিধি মোতাবেক পুর্নকালীন নিয়োগের নির্দেশ দেয় ইউজিসি। 

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ইউজিসির নির্দেশ অগ্রাহ্য করে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরে পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দিন ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্যকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ও চলতি দায়িত্বে রাখা হয়েছে। এরই মধ্যে অবসরে যাওয়ার আগে রেজিস্ট্রারকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 

এবিষয়ে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বলেন, ‘নিয়ম হলো যদি পদ খালি হয় তবে বিজ্ঞাপন দিতে হবে দুইবার। একবার না পাওয়া গেলে দ্বিতীয়বার দিতে হবে। দ্বিতীয় বারেও না পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে লিখতে হবে যে আমরা যোগ্য কাউকে পাচ্ছি না। আমরা চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে চাচ্ছি। তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই অবসরে যাওয়ার আগে রেজিস্ট্রারকে এভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে নিয়োমের ব্যতয় ঘটেছে।

এদিকে এমন সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষক মহলে। জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের একই দায়িত্বে বারবার রাখার পক্ষে না আমরা। বিষয়টি আমরা উপাচার্যকে একাধিকবার জানিয়েছি। কিছু দিন আগে পরীক্ষা নিয়ন্ত্রক অবসরে গিয়েছেন, তাকে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু রেজিষ্ট্রারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তাহলে তো এখানে দ্বিমুখী আচরণ করা হলো। এতে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিবে, কাজের বিঘ্ন ঘটবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ইউজিসিকে জানিয়ে নিয়ম মেনে উপাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন। নিয়মের ব্যাত্যায় ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও খবর