ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ভালুকায় অতিরিক্ত ফি-আদায়ের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক সড়ক অবরোধ

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকায় বেতনের সাথে অতিরিক্ত এক হাজার টাকা আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘন্টা ক্লাস আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জামিরদিয়া আব্দুল গুণি মাস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।


সোমবার (৫ জুন) সকালে চল্লিশ মিনিট মহসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা এসময় মহাসড়কে দীর্ঘ জানযটের সৃষ্টি হয়। এতে তিব্র গরমে ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা।


জানা যায়, ওই স্কুলের ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নয়শতাধীক ছাত্র-ছাত্রীর নির্ধারিত মাসিক বেতনের সাথে অতিরিক্ত এক হাজার টাকা টিউশন ফি বাবদ আদায় ও সরকারি নিয়মবহির্ভূত অতিরিক্ত দুই ঘন্টা ক্লাস নেন স্কুল কর্তৃপক্ষ। এতে বিক্ষোভদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানায়, স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করায় ম্যানেজিং কমিটির কাছে ইতোপূর্বে অভিযোগ করেও কোন প্রতিকার না হলে তারা মহাসড়ক অবরোধ করে। 


খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন ও স্থানীয় চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, অবিভাবকের সাথে কথা বলেই বেতন বৃদ্ধির করা হয়েছে তবে এবিষয়ে কয়েক অবিভাবক জানান, তাদের সাথে আলোচনা না করেই অতিরিক্ত টাকা বাড়ানো হয়েছে।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত আদায়ের টাকা ফেরত দিতে ও সরকারি নিয়মে স্কুল পরিচালনার নির্দেশ দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।#

Tag
আরও খবর