রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

সেনবাগে এমপি মোরশেদ আলমের কুশপুত্তলি দাহ

সেনবাগে এমপি মোরশেদ আলমের কুশপুত্তলি দাহ









সেনবাগে এমপি মোরশেদ আলমের কুশপুত্তলি দাহ


৫নং অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী' বাড়িতে দুপুরে তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত মতবিনিময় সভায় সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ নূরেরজামান চৌধুরী এবং  উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি মো: মঞ্জুর মোরশেদ। 


ক্বারী মো: ইউসুফের পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভার শুভ সূচনা করা হয়। এরপর প্রয়াত আওয়ামীলীগা নেতার স্মরণে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করে। 



উক্ত অনুষ্ঠানে  বক্তব্য রাখেন ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জাবেদ আলম,৫নং ইউনিয়ন যুবলীগের নেতা দিদারুল আলম, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম মহি উদ্দিন লিটন, ৫নং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সবেক ৫নং ইউনিয়ন চেয়ারম্যান মোঃশাহজাহান, সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল  আজিম মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জহিরুল আলম, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাফুফের বর্তমান সহ-সভাপতি ও তমা কনস্ট্রাকশন এর কর্ণধার আতাউর রহমান মানিক ভূঁইয়া, ২০০৮ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান,  বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক  ড. জামাল উদ্দিন এফসিএ ,   সাবেক কেন্দ্রিয় ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি  ছাত্রনেতা শিহাব উদ্দিন শিহাব। 


এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সদস্য পিন্টু,  শ্রমিক লীগের নেতা নূর নবী চিশতি, মোস্তাফিজুর রহমান মিলন, সেনবাগ উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক,ওলামায়েকেরাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 

এডভোকেট মানিক বলেন এখন আওয়ামী লীগের কান্তি কাল চলছে, এ-ই সময় তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সিহাব উদ্দিন বলেন, আমাদের আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়,আমাদের আন্দোলন ব্যক্তি মোরশেদের বিরুদ্ধে, তাহার ঘুস বানিজ্যের বিরুদ্ধে। সভাপতি সমাপনী বক্তব্যর পুর্বে এমপি মোরশেদ আলমের কুশপুত্তলি দাহ করে ইউনিয়ন  ছাত্র লীগ ও যুব লীগের নেতা কর্মীরা।সভাপতি তাহার সমাপনী বক্তব্যে বলেন আমি সেনবাগ উপজেলা আওয়ামী লীগের তিনবার নির্বাচিত সভাপতি, বর্তমান সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান, এমপি আমাকে বলে হু আর ইউ,তা-ই আমি এমপি সাহেবকে বলতে চাই আপনার ত্রিপল হু আর ইউ।

অনুষ্ঠান শেষে এক মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।উক্ত ভোজে প্রায় ৫ হাজার লোক অংশ নেয়।

আরও খবর