দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসির ডাবলে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী বাঘায় বিশাল গাঁজার তাজা গাছ সহ একজন আটক রায়পুরে ৫ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদ, দেখার কেউ নেই শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পলাশে বিএসটিআই এ-র অভিযান - ২০ হাজার টাকা জরিমানা ৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ পলাশে ছোট তারগাঁও সর: প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা


 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

এক মায়ের অনেক স্বপ্ন ছিল একদিন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। আর সেই স্বপ্ন ছুঁয়ে ফেলেছেন সেই মায়ের সন্তান সাতক্ষীরা সদর উপজেলার মোঃ মাসুদ রানা।

 

বুধবার ৩১শে মে ২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। এর আগে তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যামেরিকান ইন্ট্যারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

 

অনুভুতি প্রকাশ করে মাসুদ রানা বলেন, ‘মায়ের অনেক স্বপ্ন ছিল তার ছেলে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। তার স্বপ্ন পূরণ করতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করছে।’

 

মাসুদ রানা জিপিএ ৫.০০ পেয়ে ২০১৩ সালে সাতক্ষীরা পি.এন. স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও ২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিকের ফলাফলে তিনি সাতক্ষীরা জেলায় প্রথম এবং যশোর শিক্ষাবোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন। ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন এবং ২০২০ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

 

উভয় পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন। স্নাতক স্তরে অসাধারণ ফলাফলের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে (সদ্য সাবেক) রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। শিক্ষাজীবনের কৃতিত্বস্বরুপ অস্ট্রেলিয়া সরকার ২০১৯ সালে তাকে এন্ডেভার লিডারশিপ প্রোগ্রাম (ইএলপি) অ্যাওয়ার্ড প্রদান করে এবং অস্ট্রেলিয়ায় সপ্তাহব্যাপী স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে আমন্ত্রন জানায়।

 

ছাত্রজীবনে মাসুদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি ব্যবসায় সংক্রান্ত গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Tag