আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনিতে বাড়ির সকলকে অজ্ঞান করে চুরি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে চেতনা নাশক ছিটিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে কেরামত আলি মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃত আলহাজ্ব গহর আলি মোল্যার ছেলে কেরামত আলি রবিবার রাত্র ১ টার দিকে ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। তার ছেলে আতাউর রহমান সবুজ বাইরে টিভিতে ক্রিকেট খেলা দেখে ২টার দিকে বাড়ি ফিরে অন্য কক্ষে ঘুমিয়ে যায়। ধারনা করা হচ্ছে এরপর যেকোন সময় চোরেরা বিল্ডিং এর পিছনে পেয়ারা গাছ বেয়ে ল্যাট্রিনের উপর দিয়ে ছাদে উঠে। এবং সিড়ি ঘরের তালা বাইরে থেকে কৌশলে খুলে নিচে গিয়ে ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে। সবাই অচেতন হয়ে পড়লে বাড়ির মালিকের কোমরে থাকা চাবি নিয়ে ড্রয়ার খুলে নগদ ১৬ হাজার ৪০০ টাকা এবং স্ত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন (ওজন অনুমান দেড় আনা) খুলে নিয়ে আবারও ছাদ দিয়ে বাইরে নেমে চলে যায়। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫.৩০ টার দিকে কিছুটা চেতনা ফিরলে কেরামত আলী উঠতে গেলে পড়ে যান। পরবর্তীতে এভাবে কাটার পর ছেলে জেগে উঠলে চুরির বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় চিকিৎসক ডেকে  তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেরামত আলীর চেতনা সামান্য ফিরলেও তার স্ত্রী এখনো ভাল হননি। তবে পুত্রের অবস্থা স্বাভাবিক হয়েছে। আশাশুনি থানার এসআই ও বিট অফিসার এমরান হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। বাড়ির মালিক স্বাভাবিক হলে মামলা দায়ের করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছ।
Tag
আরও খবর