হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

আগামী ৩ জুন শপথ নেবেন তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট এরদোয়ান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2023 10:16:26 am

◾(বাসস ডেস্ক) : তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান আগামী ৩ জুন শপথ গ্রহণ করবেন। এদিকে দেশটির নতুন সরকার পরের দিন শপথ নিতে পারে। আঙ্কারার এক সূত্র বার্তা সংস্থা তাস’কে এ কথা জানিয়েছে।

ওই সূত্র জানায়, ‘প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। মন্ত্রিসভার সদস্যরা রোববার শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এবং নতুন সরকার তাদের কাজ শুরু করবে।’

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমার সেলিক বলেন, শপথ গ্রহণের পরপরই এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে মাত্র তিনজন তাদের পদে বহাল থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

বুধবার এরদোয়ান বর্তমান সরকারের শেষ অধিবেশন করবেন। এটি মস্কো সময় ১৫:৩০ টায় শুরু হবে এবং তা কয়েক ঘণ্টা ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল মঙ্গলবার ১৪ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। প্রটোকল অনুযায়ী ২ জুন পার্লামেন্ট সদস্যদের শপথ নেওয়ার কথা।

২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোয়ানকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৯.৪৪ শতাংশ ভোট গণনা করে দেখা যায় এরদোগান ৫২.১৪ শতাংশ ভোট পেয়েছেন। সেখানে বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮৬ শতাংশ ভোট

আরও খবর