লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

খুটাখালী বাজার ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা!

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজার। ২৭ মে শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে মাছ বাজারস্থ মেম্বার ইসলাম আহমদ মার্কেটের একটি দোকানে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষনিক ভাবে কোথাও হতে আগুন লেগেছে তা জানা যায়নি। এ ঘটনায় কমবেশি ৫/৬ লোক আহত হয়েছে।


এদিকে খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তার আগেই

স্থানীয় ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


ব্যবসায়ীরা জানান, সাবেক মেম্বার ইসলাম আহমদের মালিকানাধীন মাছ বাজারস্থ টিনসেট মার্কেটে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পায় তারা। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যবসায়ীরা পানি নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। এরইমধ্যে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। তার আগেই ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঐ মার্কেটের প্রায় ২/৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন মার্কেটের মালিক নুরুল হুদা টিটু।


খুটাখালী বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মিটু জানান বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে ব্যবসায়ীদের সহযোগিতায় খুটাখালী বাজার রক্ষা পেয়েছে।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ও মেম্বার জিশান শাহরিয়ার। তিনি আগুন নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রাণপন চেষ্টার কথা তুলে ধরে সকল বিপদ-আপদে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।


চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন আফিসার মোঃ সেলিম উদ্দীন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ায় বড় ধরনের ক্ষতি সাধন হয়নি।

Tag
আরও খবর