ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

শেরপুরে সাহিত্য চক্রের সম্মাননা পেলেন সাংবাদিক আইয়ুব আলী



আব্দুল মোমিন বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুরে সাহিত্য চক্রের অধিবেশনে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জাতীয় দৈনিক কালেরকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আইয়ুব আলীকে সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬মে) সন্ধ্যায় শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি ম-লীর সদস্য ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন।
সাহিত্য চক্রের আহবায়ক সুলতান মাহমুদ রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি অমর কৃষ্ণ পাল নান্টু, আজিজুল হক, মুজাহিদুল ইসলাম, সাকিল মাহমুদ, বিশ^জিৎ চৌধুরী রির্বণ, সুশীল চন্দ্র পাল, জীবন সাহা, বিএম হাফিজুল ইসলাম, সুমন মোহন্ত, কৌশল ভট্টাচার্য্য বিজয়, খন্দকার মাহবুবুর রহমান রাংগা, মিজানুর রহমান, গোলাম রসুল প্রমূখ বক্তব্য রাখেন।
পরে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ঐতিহ্যবাহী সংগঠন সাহিত্য চক্রের পক্ষ থেকে অনুষ্ঠানে অতিথিরা জাতীয় দৈনিক কালেরকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আইয়ুব আলীকে উত্তরীয় পড়িয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে সম্মাননা জানান। শেরপুর সাহিত্য চক্রের আহবায়ক সুলতান মাহমুদ রনি বলেন, প্রতিবছর সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ছয়জনকে সম্মাননা দেওয়া হয়। এরই ধরাবাহিকতায় চলতি ২০২৩সালে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় আইয়ুব আলীর হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় বলে জানান।

Tag
আরও খবর