সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ার হরিপুরের হত্যা মামলার আসামী রাজা গ্রেফতার

কুষ্টিয়া র‌্যাব-১২ এর আভিযানিক দল ২৫ মে দিবাগত রাত আড়াই টার দিকে ‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন শামুখিয়া গ্রামে' পরিচালিত অভিযানে কুষ্টিয়ার হরিপুরের হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজা মল্লিক (৪২), পিতা-সবুর মল্লিক, সাং-বোয়ালদহ, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেছে । 


উল্লেখ্য, গত ১৯ মে ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার কান্তিনগর বোয়ালদহ গ্রামে ওমর আলী(৬৫) নামের এক ব্যক্তিকে চায়ের দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।


 উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৬, তারিখঃ ২০ মে ২০২৩, ধারা-১৪৩/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২৬ মে ২০২৩ ইং তারিখ রাত ০২:১৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন শামুখিয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজা মল্লিক (৪২), পিতা-সবুর মল্লিক, সাং-বোয়ালদহ, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। 


র‍্যাব উল্লেখ্য করেন, পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Tag
আরও খবর