চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

মামলা প্রত্যাহার দাবিতে জামালপুরে বিএনপির লিফলেট বিতরণ

জামালপুরে গত ২৩ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ কর্তৃক দায়েরকৃত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মী।

শুক্রবার (২৬ মে) দুপুরে শহরের মুন্সিপাড়া এলাকায় জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। জামালপুর শহর বিএনপির অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ড বিএনপি এ লিফলেট বিতরণের আয়োজন করে। 

লিফলেট বিতরণ অনুষ্ঠানে শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মমিন, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন মোশাররফ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক সবুজ আকন্দ, আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রদলনেতা সাজ্জাদ হোসেন বাবু, মিথুন খান, গোলাম সরোয়ার প্রিন্স, মিলন শেখ, মঞ্জু মিয়া, সোহেল রানা, ফাহিম হোসেন পান্না, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির, শ্রমিকদল নেতা মোসাব্বির আহমেদ জুয়েল, সুজন শেখ, আনোয়ার হোসেন সবুজ, বাবুল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় নেতৃবৃন্দ বলেন,  মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। রাজশাহী জনসভার বক্তব্যকে কেন্দ্র করে জামালপুরে বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনসহ বিএনপি জামায়াতের সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে জামালপুর দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। 

আরও খবর