অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

ভারতের সঙ্গে রক্তের রাখি বন্ধনে বাংলাদেশ আবদ্ধ: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-05-2023 02:41:38 pm

ভারতের সঙ্গে রক্তের রাখি বন্ধনে বাংলাদেশ আবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।


বুধবার (২৪ মে) রাজধানীর তেজগাঁওস্থ সড়ক ভবনে ‘বারইয়ারহাট-হেয়াকো-রামগড়’ সড়কের প্রশস্তকরণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে প্রশস্ত হচ্ছে এই সড়ক। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।  


ওবায়দুল কাদের বলেন, ‘একাত্তরে রক্তের রাখি বন্ধন তৈরি হয়েছে ভারতের সঙ্গে। এই সম্পর্ক ৭৫-এর পরে ২১ বছরে শিথিল হয়েছে। এখনো কিছু সমস্যা বিদ্যমান থাকলেও ব্যবধান কমেছে।’


তিনি বলেন, ‘ভারত প্রতিবেশী দেশ, তারা হোস্টাইল করলে বাংলাদেশ আরও পিছিয়ে যেত। এখন দুই দেশই উপকৃত। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে দিচ্ছে না সরকার।’


ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সমাধান করবে দুই দেশ।’


বিএনপির আন্দোলনের বিষয়ে এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করবে, সন্ত্রাস করবে এটা তাদের পুরনো স্বভাব।’


ওবায়দুল কাদের অভিযোগ করেন, রাজশাহী নেতার বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও বিএনপি নির্বিকার রয়েছে। এ সময় তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে কি একদফা বাস্তবায়ন করতে চায় বিএনপি?

আরও খবর