অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকি দাতা বিএনপির নেতা চাঁদের বিরুদ্ধে মামলা


রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় এর প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আজ মঙ্গলবার (২৩ মে) একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক ও রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস জিয়াউল হাসান মিঠু। দৈনিক স্বাধীনতার কণ্ঠ কে তিনি জানান,জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী,বাংলাদেশের উন্নয়নের রোল মডেল,বিশ্ব নন্দিত এই প্রধানমন্ত্রী কে একজন বিএনপির নেতা জনসভা থেকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনা গনতান্ত্রিক রাজনীতির পরিপন্থি বিধায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক আজ জর্জ কোর্টে দলীয় কর্মীদের সাথে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক জিয়াউল হাসান মিঠু, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদ বেপারী,জেলা শ্রমিকলীগের আহবায়ক মোঃ নাসির,জেলা ছাত্রলীগের সভাপতি তানজিম রশীদ চৌধুরী রিয়ান,সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক অর্ক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির ঘটনার প্রতিবাদে গতকাল ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু 'র নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা সদর ছাড়াও অন্যান্য অন্যান্য উপজেলা শহরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

আরও খবর