আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

একটি কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-09-2022 07:53:24 am

ফাইল ছবি
◾একটি কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে ◾
    কাজী আরিফ



একটা কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে

শহরের পথে পথে কুড়িয়ে পাওয়া শব্দগুলোর কবিতা
মানুষের আঘাতে ভেঙে না গিয়ে শহরের বুকে টিকে থাকা গল্পগুলোর কবিতা;

চোখের সামনে থাকবে তিনবেলা আহার উপার্জনের স্বপ্ন;
বুকের ভেতরে থাকবে না পাওয়ার যত দুঃখ
আর মস্তিষ্কে ঝুলবে অনিশ্চিত মৃত্যুর ভয়।


সরল পথে হাঁটতে না পারার শব্দ দিয়ে এঁকে দিবো ব্যর্থতার মানচিত্র;
লোকের গালিগুলো আর ঠাট্টা-তামাশার শব্দগুলো হবে নদী প্রবাহের চিহ্ন;
যেমন মানচিত্রের বুকে নদীমাতৃক দেশ।


যে কবিতায় সমস্ত দেহ হবে বিভিন্ন প্রকারের শব্দের আশ্রয় স্থল;
তেমনি একটি কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে-
যার হৃদয়ের উপরের শব্দটা হবে- শান্তি,স্বস্তি আর নীরবতা।

আরও খবর




deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৫ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে