আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনির বলাবাড়িয়া হাইস্কুলে নিয়োগ বণিজ্য দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য বন্ধ ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ বন্ধের দাবী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্কুল চত্বরে ও সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড ও ব্যানার সহকারে মানববন্ধন ও সমাবেশে প্রিয়ব্রত সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জগদীশ চন্দ্র সরকার, সাবেক সভাপতি শৈলেন্দ্র নাথ মন্ডল, সাবেক সভাপতি গোকুল চন্দ্র সানা, সমরেশ সরকার, সত্যেন্দ্র নাথ মন্ডল প্রমুখ। বক্তাগণ বলেন, স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সানা ও সভাপতি ভারতীয় ভোটার ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকারের যোগসাজসে সম্পূর্ণ গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং পত্রিকা আশাশুনিতে আসতে দেওয়া হয়নি। তবে লাবণ্য কুমার মন্ডল জানতে পেরে সাতক্ষীরা থেকে পত্রিকা সংগ্রহ করে স্কুল অফিস কক্ষে প্রধান শিক্ষক ও সভাপতির উপস্থিতিতে ২০ আগষ্ট আবেদন পত্র জমা দিতে গেলে নিয়োগের জন্য ১০ লক্ষ টাকা দাবী করেন। বিষয়টি সে বিভিন্ন ব্যক্তিকে অবহিত করলে সাবেক সভাপতিসহ কয়েকজন স্কুলে গিয়ে জানতে গেলে টাকা লাগবে বলে জানান হয়। এব্যাপারে লাবণ্য ডিসি মহোদয়, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। কিন্তু না তারা থেমে থাকেনি, ইতিমধ্যে প্রধান শিক্ষকের কন্যা কৃষ্ণা রানী সানা, সভাপতির ভাইপো তন্ময় ও নিমাইয়ের ভাগ্নে জামাই মাধবকে নিয়োগ দিতে আটঘাট বেধে নেমেছেন বলে তারা অভিযোগ করেন। সভাপতির স্ত্রী, ছেলে-মেয়ে সবাই ভারতীয় বাসিন্দা ও ভোটার তারা সবাই ভারতে থাকে। তিনি নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থের লেনদেন করছেন এটা এখন সর্বমহলে প্রচার হচ্ছে। এঘটনাই কেবল নয়, ইতিপূর্বে প্রধান শিক্ষক একজনকে নিয়োগ দিতে ৯০ হাজার টাকা অগ্রিম গ্রহন করেছিলেন। কিন্তু শেষমেষ তাকে নিয়োগ না দিতে পারায় বর্তমান সভাপতি তার বাড়িতে গিয়ে অপদস্ত করে টাকা আদায় করেছিলেন। এছাড়া জমির হারির টাকা আত্মসাৎ
সহ বিভিন্ন অনৈতিক আচরণের অভিযোগ করেন তারা। এছাড়া সভাপতি ইতিপূর্বে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন উল্লেখ করে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে অন্যায় অপকর্ম করে যেতে তৎপরতা চালাচ্ছেন। বক্তাগণ, প্রধান শিক্ষক ও সভাপতির সন্তান ও ভাইপোসহ নিয়োগ বাণিজ্য বন্ধে এমপি মহোদয়, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিাসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর