ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

শিক্ষার্থীদের পাশে জবি ছাত্রলীগের 'জয় বাংলা' বাইক সার্ভিস


টানা তৃতীয়বারের মতো সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে 'জয় বাংলা বাইক' সার্ভিসের চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। 


অন‍্য কেন্দ্রের কোনো পরিক্ষার্থী ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসলে তৎক্ষণাৎ যাতে নির্ধারিত কেন্দ্রে পৌছে দেয়া যায় এজন‍্যে এ ব‍্যবস্থা।


এছাড়াও পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাথে থাকা ব্যাগ, ঠান্ডা পানির ব্যবস্থা, ইলেকট্রনিকস ডিভাইস সহ সাথে আসা অবিভাবকদের সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ। 


এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সকল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সে নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। এছাড়াও সকল জেলা ছাত্রকল্যান কমিটিকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারাও যেন সার্বিকসহযোগীতা করে পরীক্ষার্থীদের। 


এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি বলেন, কেউ যদি নিদিষ্ট পরীক্ষা কেন্দ্র ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে চলে আসে তাহলে তাকে নিদিষ্ট কেন্দ্রে পৌছে দিতে আমরা জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছি। সাথে সাথে আমা ঠান্ডা পানির ব্যবস্থা, অবিভাবকদের সার্বিক সহযোগিতা করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সদা প্রস্তুত।

আরও খবর