জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম বলেন ‘‌ভক্তরাই আমাকে ফিরিয়ে এনেছে’

বাংলাদেশের দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। তার একাধিক গান পেয়েছে শ্রোতাদের ভালোবাসা। তবে হুট করেই তিন বছর বিরতি নেন এ শিল্পী। নতুন করে আবারো ফিরছেন তিনি। ফিরে আসার গল্প ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন বালাম।সহজ করে যদি বলি ভক্ত-শ্রোতারাই আমাকে ফিরিয়ে এনেছেন। মাঝে মাঝে গান করেছি, যেমন ২০১৯ সালে একটা, ২০২১ সালেও একটা গান এসেছিল। কিন্তু একটা সময় তো নিয়মিত ছিলাম। সলো ক্যারিয়ার যদি ধরি, ২০০৭-২০১৩ বা ২০১৪ পর্যন্ত যে ধারাবাহিকতা ছিল, সেটা পরে আর থাকেনি। গানের সঙ্গে যুক্ত ছিলাম, তবে প্রকাশ করা হয়নি।এ নীরবতার কারণ কী?


প্রথমত ছেদ পড়ার কারণটা পারিবারিক। এরপর চাইলে গান প্রকাশ করতে পারতাম, কিন্তু ততদিনে আমাদের গান প্রকাশের মিডিয়াগুলোও বদলে গেছে। ক্যাসেটের যুগ আমি দেখিনি, কিন্তু সিডির যুগ দেখেছি। তখনো পোস্টার হতো। দেয়ালে সেসব পোস্টার দেখা যেত। এরপর তো সে সময়টা চলে গিয়ে ডিজিটাল প্লাটফর্ম এল। আমি আসলে সেখানে খুব একটা কমফোর্টেবল কখনই ছিলাম না। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব কম সময় দিতাম। তাই ওভাবে অ্যাকাউন্ট বা চ্যানেলের প্রচার হয়নি। এরপর নিজের সঙ্গে নিজেই একটা সমঝোতা করি, আমি যখন মনে করব যে নিয়মিত সবকিছু মেইনটেইন করে গান প্রকাশ করা সম্ভব, তখনই ফিরব। আর ততদিন নিজের মতো গানের সঙ্গেই থাকব।


নিজের মতো গানের সঙ্গে থাকা। আমার মনে হচ্ছে আপনি গান নিয়ে নিরীক্ষা করেছেন। তাই কি?


বিভিন্ন জনরার মিউজিক নিয়ে কাজ করেছি। একসময় রক থেকে পপে এসেছিলাম। আসলে সংগীতের কোনো সীমাবদ্ধতা নেই। সংগীত অনেক বিস্তৃত। আমার মনে হয়েছিল, তাই আরেকটু রিসার্চ করি। সারা বিশ্বে এ সময় কোন ধরনের গান হচ্ছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। আমার সিগনেচার স্টাইল তো আছেই। এর সঙ্গে একটু আরঅ্যান্ডবি বা হিপহপ বিট মিলিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি আমার হোম স্টুডিওতে।রক থেকে পপে এসেছিলেন। এ যাত্রার গল্পটা জানতে চাই।


আমার নিজের ব্যান্ড ছিল একটা। রেইনিগেটস নামে। স্কুল লাইফ থেকে আসলে ১৯৯১-১৯৯৫ পর্যন্ত আমরা এ ব্যান্ডটার সঙ্গে ছিলাম। এরপর বিভিন্ন স্টুডিওতে আসা-যাওয়া, সিনিয়র আর্টিষ্টদের সঙ্গে পরিচয় হয়। সে সূত্রেই ওয়ারফেজে জয়েন করি। এখানে ছিলাম প্রায় আট-নয় বছরের মতো। এ সময়ের মধ্যে আরো কিছু এক্সপেরিমেন্ট করছিলাম। তখন মনে হচ্ছিল সলো ক্যারিয়ার বা অন্যান্য কিছু করা যায়।

আরও খবর

6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

১২ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে



6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

২৮ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৪৬ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে