কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মত বিনিময় সভা

 আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) দুপুর ১২ টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।  
নব নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে ঢালী সামসুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আমি দীর্ঘদিন ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুুুস্থ হয়ে আবারও সবার সামনে উপস্থিত হতে পেরেছি। আমি সব সময় এই প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে শিক্ষক কর্মচারী অভিভাবক সদস্য ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করার চেষ্টা করেছি। স্কুলের নতুন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গত ১১ মে দায়িত্ব গ্রহনের পর স্কুলের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা মুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি তিনি সকল শিক্ষক অভিভাবক সদস্য এবং অভিভাবকদের সমন্বয়ে স্কুলের শিক্ষা ব্যবস্থাসহ পারিপার্শ্বিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধন করবেন। সভাপতির সমাপণী বক্তব্যে প্রধাান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে নিয়ে শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। তিনি বালিকা বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনম আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় সহকারী শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, বিদ্যুৎ বরণ মন্ডল, রবি শংকর রায়, অভিজিৎ মল্লিক, আবুল ফজল পলাশ, মনজুর হোসেন, রিজভী সুলতানা, সালাহ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন, স ম ফজলুর রহমান, আকিবর হোসেন, সংরক্ষিত সদস্য হালিমা খাতুন, বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের কর্মচারী আজমল হোসেন, অফিস সহায়ক ওহিদুজ্জামান, ওয়ালিদ হোসেন, সুন্নত আরা পারভীন, সুরাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর