যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

আগস্টে ১২ শতাংশ বেড়েছে প্রবাসী আয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 03:53:11 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


চলতি বছরের আগস্টে দেশে ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় প্র‌তি ডলার ৯৫ টাকা ধরে যার পরিমাণ ১৯ হাজার ৩৬১ কোটি ডলার--যা ২০২১ সালের আগস্টের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠেছে।


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকারের নানা সুবিধা থাকায় সদ্যবিদায়ী আগস্ট মাসে রেমিট্যান্স বেড়েছে। আগামীতে আরও বেশি আসবে বলে আশা করছেন তারা। ফলে ডলার সংকট কেটে যাবে। প্রণোদনা সুবিধা থাকায় হুন্ডির মাধ্যমে টাকা আসার প্রবণতাও কমে আসবে বলে আশা করা হচ্ছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের জুলাই ও আগস্টে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।


আগস্টে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর এসেছে রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের মাধ্যমে। এরপরই রয়েছে ডাচ্–বাংলা ও রূপালী ব্যাংক। তবে বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।


এদিকে ডলারের দাম কমেছে খোলাবাজার ও এক্সচেঞ্জ হাউসগুলোয়। বৃহস্পতিবার ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায় এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে। আর খোলাবাজারে বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। আন্তঃব্যাংকে দাম রয়েছে ৯৫ টাকা।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১৩ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে