লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আশাশুনিতে খোলা বাজারে চাউল বিক্রয় উদ্বোধন

আশাশুনিতে সরকারি উদ্যোগে খোলা বাজারে (ওএমএস) এর চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১.৩০ টায় বুধহাটা ইউনিয়নের চাপড়া বাজারে (বাস স্ট্যান্ড) বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের ব্যবস্থাপনায় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ওএমএস কমিটির সভাপতি মোঃ ইয়ানুর রহমান। এসময় উপস্থিত ক্রেতাদের মাঝে ৩০ টাকা কেজি মূল্যে প্রত্যেকের কাছে ৫ কেজি করে চাউল বিক্রয় করা হয়। উদ্বোধনকালে কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জয় রায়, উপজেলা সদর খাদ্য গুদামের ওসিএলএসডি উত্তম কুমার ভক্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এই বিক্রয় কেন্দ্র থেকে সপ্তাহে (শনিবার থেকে বৃহস্পতিবার) ৫দিনের প্রতিদিন ২ মেঃ টন করে চাউল বিক্রয় করা হবে। আগামী রবিবার আশাশুনি সদর ইউনিয়নে আরেকটি কেন্দ্রে চাউল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে।

Tag
আরও খবর