শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

সৌন্দর্যের অন্যতম স্থান রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান

কোদালা চা বাগান রাঙ্গুনিয়ার , চট্টগ্রাম ।

◾ মিতা পোদ্দার: 


কোদালা চা বাগান চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর তীরে বানানো হয়েছে। স্থানীয় ইতিহাস বলে, ব্রিটিশরা কর্ণফুলী নদী দিয়ে আসা-যাওয়ার সময় কোদালায় বিস্তীর্ণ জায়গা দেখে চা বাগান করার উদ্যোগ গ্রহণ করে।শহরের যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য চলুন ঘুরে আসি ইতিহাসের গন্ধমাখা ব্রিটিশ বাংলো, চা বাগান আর সবুজ বনায়নে ঘেরা অপূর্ব সৌন্দর্যে ভরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া কোদালা চা বাগান। যেখানে গেলে মুহুর্তের মাঝে নিজেকে সতেজ করে দেয়। সবুজের সাথে লুকোচুরি মেঘের সন্ধির অপুর্ব দৃশ্য যে কাউকে অবাক করে দেবে। রাঙ্গুনিয়ার কোদালা চা বাগান দেশের শীর্ষ চা-বাগান গুলোর মধ্যে অন্যতম। উৎপাদন ছাড়াও চা বাগানটি ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে পর্যটন র্স্পট হিসেবে। চা বাগানে প্রতি দিন ছুটে আসছে শত শত ভ্রমন পিপাসু।


বাগানে পর্যটকদের ভীড়ে মুখরিত হয়ে উঠছে সার্বিক পরিবেশ।পাহাড়ে বেস্টিত ঘন সবুজে ঘেরা ৪২০০ একর জায়গা জুড় কোদালা চা বাগান অবস্থিত। এই চা বাগানের পাশেই রয়েছে রূপের মাধুরী ছরিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী এ যেন এক অপরূপ মায়াময়ী, পাগলময়ী দৃশ্য। এই


কর্ণফুলী তীরে মনোরম পরিবেশে দৃষ্টি নন্দন, সবুজ সমতল আর উচু পাহাড় ঘিরে কোদালা চাবাগানের মনমাতানো দৃশ্য যেকাউকে আকৃষ্ট করতে পারে। একদিকে পাহাড় ঘেরা সবুজের সাথে মেঘের লুকোচুরির অপূর্ব সন্ধির দৃশ্য অন্যদিকে চা বাগানের পাশ ঘেঁষে লুসাই কন্যা কর্ণফুলীর মন মাতানো ঢেউ যে কাউকে মুহুর্তে সতেজ করে দেবে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে এই চা বাগানের মালিকানা পরিবর্তীত হয়। সর্বশেষ২০০৪ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্রাক কোদালা চা বাগান লিজ নেয়।গুণগতমান ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে কোদালা চা-বাগান ব্র্যাক নেওয়ার পর বছরের পর বছর লাভের মুখ দেখে আসছে। গত ২/৩ মাস ধরে বন্য হাতির আক্রমনে কোদালা চা বাগানকে লন্ড ভন্ড করে দেয়। বর্তমানে বাংলাদেশে ১৬২ টি চা বাগানের মধ্যে কোদালা চা বাগান গুণে মানে তৃতীয় স্থানে অবস্থান করেছে। শুধুমাত্র চা উৎপাদন নয়, ইতোমধ্যে এই চা বাগানটি দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয়তা অর্জন করছে।কোদালা চা বাগান দেখতে দূর-দুরান্ত থেকে অনেকেই প্রতিনিয়ত ভীড় জমাচ্ছে।কোদালা চা বাগান সূত্রে জানা যায়, কোদালা চাবাগানে স্থায়ী শ্রমিকের সংখ্যা ৮শ জন। ২শ জন অস্থায়ী ভিত্তিতে কাজ করে।সব মিলিয়ে কোদালা চা বাগান চট্টগ্রামের অনন্য সৌন্দর্য বহন করে।

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯১ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে