তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সরিষাবাড়িতে মোবাইল লুডু খেলাকে কেন্দ্র করে রাহাদের হাতে রিফাত খুন

মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ- জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা ৩নং ওয়ার্ড বলার দিয়ার গ্রামে ৪নং উওর বলার দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মোবাইল লুডু খেলাকে কেন্দ্র করে  রাহাত(২০) হাতে রিফাত (১৭) খুন। সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  পরিবারসূত্রে জানা যায়, রিফাত মিয়া আশরাফ পাগলের একমাএ ছেলে। সংসারের অভাব এবং তার পড়াশুনার খরচ চলাতে তা মা ঢাকা গার্মেন্টস এ চাকরি করে।  

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  তারা উভয়ে মিলে গত বুধবার বিকেলে বলার দিয়ার ৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে মোবাইলে জুয়া খেলতে ছিল। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

মার খেয়ে রিফাত তার বাড়ী চলে আসে। এ নিয়ে দু'পরিবারে উত্তেজনার সৃষ্টি হয়।  বিষয়টি মিটিয়ে ফেলতে বুধবার রাতেই  রাহাতের মা আফরুজা বেগম রিফাতের দাদা রসুল শেখের কাছে যান। তাদের আলাপচারিতা চলাকালে রাহাত সেখানে গিয়ে উপস্থিত হয়। এতে রিফাত ও রাহাতের মধ্যে ফের ঝগড়া বেধে যায়। এ সময় রাহাতের মা রিফাতকে থামানোর চেষ্টা করছিলেন। এরমাঝে রাহাত একটি কাঠের পিঁড়ি দিয়ে রিফাতের মাথায় স্বজোরে আঘাত করে। এতে রিফাত মাটিতে লুটিয়ে পড়ে। 

পরে পরিবারের লোকজন রিফাতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরেরদিন বৃহস্পতিবার ভোরে রিফাত গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দিগপাইত এলাকায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠাতে থানায় নিয়ে আসে।  এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি ( তদন্ত) আব্দুল মজিদ জানান, মোবাইলে লুডু খেলা নিয়ে রিফাত খুন হয়। ঘটনাস্থল থেকে রিফাতের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

এ বিষয়ে এলাকাবাসী বলেন, আমাদের এলাকায় কিছুদিন পর এই জুয়াকে কেন্দ্র করে মারামারি হয়ে থাকে। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে দূত হস্তক্ষেপ কামনা করছি। যাতে জুয়া খেলা বন্ধ হয়।

আরও খবর