সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ৫০ আফটার শক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 12:08:14 am

জাপানে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটিতে ইশিকাওয়া প্রিফেকচারে অবস্থিত শিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থ হয়েছে। সেইসঙ্গে হতাহত ও ভবন ধসের খবরও পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত একজনের নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি। 


শনিবার আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর দেশটিতে ৫০ টি আফটার শক অনুভূত হয়েছে।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার এ ভূমিকম্পে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি।  হাই-স্পিডের ট্রেন পরিষেবা বন্ধ হয়েছে। 


জাপানের কিয়দা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দেশটিতে ইশিকাওয়া অঞ্চলে মধ্য দুপুরে গতকাল এ ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১২ কিলোমিটার।


দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, শনিবার সকালে আনুমানিক ৫৫টি আফটার শক অনুভূত হয়েছে। এর মধ্যে কিছু কিছু শক্তিশালী ছিল। সংস্থাটির পক্ষ থেকে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

আরও খবর