নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফের ৩ মাস পর পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 12:20:20 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


তিন মাস প্রবেশাধিকার নিষিদ্ধ থাকার পর আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। এদিন থেকে পর্যটক প্রবেশ ও জেলেদের মাছ আহরণের অনুমতিপত্র দেওয়া শুরু করবে বন বিভাগ। এ বছর পদ্মা সেতু চালু হওয়ায় পর্যটকদের সমাগম বেশি ঘটবে বলে আশা ট্যুর অপারেটরদের।


দীর্ঘ তিন মাস বন্ধ থাকা ট্যুরিস্ট ভেসেলগুলো ধুয়েমুছে প্রস্তুত করা হচ্ছে। সুন্দরবনকেন্দ্রিক ট্যুর অপারেটরদের অফিস, ট্যুরিস্ট জোন ও জেলেপল্লিতেও এখন চলছে প্রস্তুতি। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের মৎস্য প্রজাতির প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত (তিন মাস) বনের সব নদী-খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ ছিল।  


সুন্দরবনের মৎস্য ব্যবসায়ী মোশাররফ হোসেন, আ. রব আকন, মো, খলিল হাওলাদার, মাহবুবুর রহমান সেলু জানান, বিকল্প কর্মসংস্থান না থাকায় সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে ও মৎস্যজীবীরা তিন মাস মানবেতর জীবন যাপন করেছেন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তাঁদের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।


শরণখোলা ট্যুরিস্ট লঞ্চ মালিক হালিম জমাদ্দার ও ডালিম মিয়া বলেন, ‘তিন মাস বসে থাকায় আমাদের লঞ্চের অনেক ক্ষতি হয়েছে। মেরামতসহ নতুন করে সাজসজ্জা করতে প্রত্যেকটি লঞ্চে অনেক টাকা খরচ করতে হয়েছে। নিষেধাজ্ঞা উঠে গেলেই সড়কপথে পদ্মা সেতু পার হয়ে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় করবেন সুন্দরবনে। সেসব পর্যটককে অভ্যর্থনা জানাতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছি।



আরও খবর