রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

দায়িত্ব থেকে সরিয়ে রাখা হতে পারে বাফুফের কয়েকজন কর্মকর্তাকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-05-2023 10:10:26 pm

গত ১৭ এপ্রিল বাফুফের জরুরি সভায় সোহাগকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ১৫ দিন পার হলেও সভা করতে পারেনি সেই তদন্ত কমিটি। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তদন্ত কমিটি প্রধান কাজী নাবিল আহমেদ প্রতিবেদন জমা দিতে প্রথম সভা থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সময় নিয়েছেন।


এ সভায় তদন্ত কমিটি থেকে দু’জনের পদত্যাগ নিয়েও আলোচনা হয়েছে। সভাসূত্রে জানা গেছে, বাফুফের দুই সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন মহিকে নিয়ে অনেক কথা হয়েছে। দু’জনকে তোপের মুখে পড়তে হয়েছে নির্বাহী কমিটির সভায়। কেন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে গেলেন, তার জবাব চেয়েছেন নির্বাহী কমিটির অনেকেই। সভা শেষে মহিউদ্দিন আহমদে মহি সরে যাওয়ার জন্য ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেন। অপর সহ-সভাপতি আতাউর ভুঁইয়া মানিক কোন মন্তব্য করতে রাজী হননি।


দু’জন পদত্যাগ করলেও সেখানে নতুন কাউকে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন- যারা আছেন তাদের নিয়েই তদন্তের কাজ চলবে।


কবে নাগাদ কমিটি তদন্ত শুরু করতে পারে? কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগামী রবিবার বা সোমবার আমরা প্রথম সভায় বসবো।'


বাফুফের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে। অনেকের নাম গণমাধ্যমে প্রকাশও পাচ্ছে। তাদের দায়িত্বে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব কিনা এমন এক প্রশ্নের জবাবে কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা প্রথম সভায় সিদ্ধান্ত নেবো কোন প্রক্রিয়ায় তদন্ত হবে। তদন্তের আগে কাউকে দোষী করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যায় না। তবে প্রয়োজনে আমরা কয়েকজনকে কাজ থেকে সরিয়ে রাখতে পারি। এসবই সিদ্ধান্ত হবে কমিটির প্রথম সভায়।'

আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে