গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক সার্ককে আরও গতিশীল ও কার্যকর করার পক্ষে বাংলাদেশ-মালদ্বীপ শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির লাখাইয়ে টানা বৃষ্টির কারনে উর্দুমুখী সবজি বাজার, ক্রেতাদের মাথায় হাত। মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য শাবিপ্রবিতে নটর ডেম কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড অ্যালামনাই মিট অনুষ্ঠিত শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার রামপালে  খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি উপকূলের শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন আদমদীঘিতে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার - ১ তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান কোচ নিয়োগ পরীক্ষায় ফেল, ফের বিজ্ঞপ্তি বিসিবির দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

গুম নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে ফের তদন্তের দাবি বিএনপির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 12:10:11 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


গুমের অভিযোগের ব্যাপারে জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত করার দাবির কথা পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন থেকে এই দাবি জানান। 


তিনি বলেন, ‘আমরা দাবি করছি, ঘোষণা করছি--জাতিসংঘের অধীনে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত হতে হবে। অন্যথায় ওই সমস্ত সরকারপ্রধান যাদের অধীনে গুম করেছে, তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে।’     


মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকার ঔদ্ধত্য প্রকাশ করার জন্য কী করেছে। অভিযুক্ত একজন পুলিশ অফিসার তিন দিনের একটা ভিসা নিয়ে জাতিসংঘের প্রোগ্রামে গিয়েছে। এবং প্রচার করছে কী? জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাইকমিশনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো কথাই বলেননি। ডাহা মিথ্যা কথা। আপানারা জনগণকে প্রতারিত করছেন। অবশ্যই জাতিসংঘের মানবাধিকার প্রধান পরিষ্কার ভাষায় বলে গেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গুমের অভিযোগ আছে। তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’ 


কিছুদিন আগে বাংলাদেশ সফর করে যাওয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ উত্থাপন করে তাতে তিনি মানবাধিকার লঙ্ঘন ও গুমের ব্যাপারে তদন্ত করার কথা বলেছেন বলে উল্লেখ করেন। 


তিনি দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ গুম হওয়াদের পরিবারের সবার কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের এই আর্তনাদ এই আহাজারি কতদিন পর্যন্ত চলবে।‘


মির্জা ফখরুল সারা দেশে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান। 

আরও খবর







6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

১৭ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে