লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছর ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছর ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ থানাধীন কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৪ বছর ধরে আত্মগোপনে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আলী আকবর (৭০) নামে এক আসামীকে

গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে একজন অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড কাটাখালী এলাকার মৃত সোলাইমানের আলী আকবর (৭০) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী আলী আকবর, ২০১৯ সালে উক্ত অস্ত্র মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং তারপর থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ৪ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী আলী আকবরের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৪/০৩/২০১৯, জিআর নং-১৩৩/১৯, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(A), ১৯(F) ধারা মোতাবেক মামলা রয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর