ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে।

নানা আয়োজনে কয়রায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

'বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলার  কয়রা উপজেলায় উপজেলা ও  চৌকি লিগ্যাল এইড কমিটি, কয়রার উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও চৌকি লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ৮ টায় কয়রা আদালত চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও চৌকি লিগ্যাল এইড কমিটি সভাপতি  মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গরীব দুঃখী অসহায় মানুষের আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে গড়া বাংলাদেশ লিগ্যাল এইডের কার্যক্রমকে আরো বেগবান করতে আইনজীবীদের পাশাপাশি সকল জনপ্রতিনিধি সহ সকলকে এগিয়ে এসে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন করতে হবে। তিনি আরো বলেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সকলস্তরে এই কার্যক্রমকে পৌঁছাতে লিগ্যাল এইড কমিটি কাজ করে যাবে।


বিশেষ অতিথি হিসেবে কয়রা আইনজীবী ইউনিটবারের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড. কমলেশ কুমার সানা  বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে আইনজীবী সহ সকলে সর্বোচ্চ চেষ্টা ও সহায়তা প্রদানের অঙ্গীকার করেন।


বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কয়রা আইনজীবী ইউনিটবারের সাধারন সম্পাদক এড. এসএম আব্দুর রাজ্জাক, এড. শেখ মোশাররফ হোসেন, এড. গোলাম মোস্তফা, কয়রা থানা ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বাগালী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ গাজী প্রমূখ। 


আলোচনা সভায় সমাপনী ও সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী জজ মোঃ রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন গড়া এই সোনার বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লিগ্যাল এইড কার্যক্রমকে সর্বস্তরের মানুষের মাঝে জানাতে ও এই কার্যক্রমকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

Tag
আরও খবর