মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

আবাসিক হোটেলে অবৈধ মেলামেশায় দায়ে কথিত সাংবাদিক পরিচয় দানকারী টেমি হাফিজ জেল হাজতে

আবাসিক হোটেলে অবৈধ মেলামেশায় দায়ে কথিত সাংবাদিক পরিচয় দানকারী টেমি হাফিজ জেল হাজতে


 

মোঃ আজগার আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরা বৈশাখী আবাসিক হোটেলে নারীসহ আটক কালিগঞ্জের বহুল বিতর্কিত টেমি হাফিজকে জেল হাজতে পাঠানো হয়েছে। সদর থানায় পৃথক দুটি মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সূত্রে জানাগেছে, সাতক্ষীরার বৈশাখী আবাসিক হোটেল থেকে অবৈধ মেলামেশায় দায়ে কালিগঞ্জের কথিত সাংবাদিক পরিচয় দানকারী টেমি হাফিজকে পুলিশ হেফাজতে নেয়া হয় বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টায়। সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার এস আই হাসান এতথ্য নিশ্চিত করেন।

 

ডিউটি অফিসার এস আই হাসান এ প্রতিনিধিকে বলেন, ৯৯৯ কল পেয়ে আপত্তিকর অবস্থায় হোটেল থেকে দুই জনকে থানায় আনা হয়। তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।

 

লম্পট হাফিজ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের মস্পকাটি গ্রামের মৃত এলাইবকস এর কুলাঙ্গার ছেলে। সে দুই সন্তানের জনক। বর্তমানে বাজারগ্রামে পরিবার নিয়ে বসবাস করেন। সে তার অন্যতম সহযোগী চাঁদাবাজ হাবিবুল্লাহ বাহারকে সাথে নিয়ে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মৎস্য আড়ৎ, আমের আড়ৎ, বালু ব্যাবসায়ীসহ বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করে থাকে। এসব ব্যবসায়ীদের নানান রকম ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি ও থানায় দালালীসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

 

সূত্রে জানা গেছে, বৈশাখী হোটেলে অন্যের স্ত্রীকে নিয়ে রাতযাপন করছে একজন এ সংবাদে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আপত্তিকর অবস্থায় উভয়কে আটক করে পুলিশ। এ সময় বে-রসিক জনতা উলঙ্গ টেমি হাফিজকে ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে দেয়। বৈশাখী হোটেলে নারীসহ সাংবাদিক পরিচয় দানকারী টেমি হাফিজ আটকের বিষয়টি টক অফ দ্যা সাতক্ষীরায় পরিণত হয়।

 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, থানা হেফাজত থেকে দেনদরবারের মাধ্যমে মুক্ত করতে তার অন্যতম সহযোগী চাঁদাবাজ রঘুনাথ খাঁ, চাঁদাবাজ হাবিবুল্লাহ বাহারসহ একটি চক্র রাতভর অপতৎপরতা চালায়। এই চক্রটির সারাদিনের কাজ থানার সামনে বসে থেকে পাটি যোগাড় করে বিভিন্ন ছলে চাঁদাবাজি করা। আর এলাকার সন্মানি মানুষের সম্মানহানিকর সংবাদ প্রকাশ করে সমাজে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।

 

এর আগে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে ২০০৪ সালের জুনে ভাড়া বাসা থেকে এক মেয়ের সাথে রাতযাপনকালে এলাকাবাসী হাতেনাতে আটক করে বেঁধে রাখে। উপজেলা আ’লীগ নেতার হস্তক্ষেপে সামান্য উত্তম মাধ্যমের মধ্যদিয়ে সেবার মুক্তি পেয়েছিল বলে জানিয়েছেন বেরসিক এলাকাবাসী।

 

এই টেমি হাফিজের বিবাহযোগ্য একমাত্র মেয়ে ও বিবাহযোগ্য একমাত্র ছেলে আর ঘরে সুন্দরী স্ত্রী থাকলেও ৫৪ বছর বয়সেও থেমে নেই লাম্পট্য।

 

এ ঘটনায় কালিগঞ্জের বহুল বিতর্কিত টেমি হাফিজের বিরুদ্ধে সদর থানায় ধর্ষন, চাঁদাবাজিসহ একাধীক ধারায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। সদর থানা পুলিশ আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে বেলা ১২ টায় জেল হাজতে প্রেরণ করেছে।

Tag
আরও খবর