বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনি প্রেসক্লাবে এড. গোলাম মোস্তফার মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য এমপি মনোনয়ন প্রত্যাশী এড. গোলাম মোস্তফা আশাশুনি প্রেসক্লাব্ েমতবিনিময় করেছেন। বুধবার ১ টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনি আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী  জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, দেবহাটা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা মতবিনিময় কালে বলেন, আমি দৃঢ় বিশ্বাস করি সাংবাদিক বন্ধুরা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। মহান সাংবাদিকতা পেশার সাথে জড়িত সাংবাদিকদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদ, সমাজ সেবকসহ দেশ ও দশের কাজে জড়িতদের প্রচার ও প্রসার সম্ভব নয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি খুবই দ্রুততম সময়ে আশাশুনির সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে চাই। আশাশুনি আসনের সকল পর্যায়ের মানুষের কাছে বিশেষ করে অসহায় ও বঞ্চিত মানুষের পাশে নিজেকে নিয়োজিত করার মানসিকতা নিয়ে আমি কাজ করতে চাই। তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা কামানা করেন। এসময় প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জিএম আল ফারুক, সাধারণ সম্পাদক এসকে হাসান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, সোহরাব হোসেন, ফায়জুল কবির, লিংকন আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর