নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কাবুল বিমানবন্দরে হামলার হোতা আইএস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-04-2023 11:26:57 am

২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার হোতা হিসাবে ইসলামিক স্টেটের (আইএস) যে নেতাকে দায়ী বলে মনে করা হয় তাকে হত্যা করেছে তালেবান। মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন।


২০২১ সালের অগাস্টে আফগানিস্তানের ক্ষমতা নতুন করে দখল করা তালেবানের শাসন থেকে বাঁচতে আফগানরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ মার্কিন সেনা নিহত হয়।


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিবিসি’র মার্কিন নিউজ পার্টনার সিবিএস নিউজকে বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতার মৃত্যু হয়েছে কয়েক সপ্তাহ আগেই। তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সময় লেগেছে।


নেতার নাম প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, আইএস এর সেই নেতা মারা গেছেন।


যদিও বোমা হামলার জন্য এই নেতা দায়ী, সেটি কিভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।


ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজ-কে বলেছেন, “সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে খুবই আস্থাশীল যে, এই ব্যক্তিই আদতে বোমা হামলার জন্য মূল দায়ী ব্যক্তি।”


দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএস এর এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাকে নিশানা করে হত্যা করেছে নাকি আইএস এবং তালেবানের লড়াইয়ের মধ্যে পড়ে এই নেতা নিহত হয়েছেন তা স্পষ্ট জানা যায়নি।


সোমবার যুক্তরাষ্ট্র বোমা হামলায় নিহত সেনাদের পরিবারকে আইএস নেতার মৃত্যুর খবর জানাতে শুরু করে।

আরও খবর