ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে।

কয়রায় জোরপূর্বক জমি দখলসহ নানাবিধ ক্ষতিসাধনের অভিযোগ

আবুবকর সিদ্দিক,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা থানার মহেশ্বরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেঁতুলতলারচর ( বাবুরাবাদ) গ্রামের সাহেব আলী গাজী, শারাফাত হোসেন, আরাফাত রেজাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলসহ জাল,পাটা, আটন ভেঙ্গে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কয়রা থানায়  সাহেব আলী গাজী, শারাফাত হোসেন, আরাফাত রেজাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ভুক্তভোগী আয়ুব আলী গাজী বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে।


অভিযোগ সুত্রে ও ভুক্তভোগী আয়ুব আলী বলেন, পৈতৃক সুত্রে প্রাপ্ত হইয়া ভিটা বাড়িসহ বিলান জমি ভোগ দখলে থাকা অবস্থায় বিভিন্ন সময়ে ১ নং বিবাদী সহ অন্যান্যরা আমার বাস্তুভিটা সহ  জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে আসছিলো। বিভিন্ন ভাবে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা মিমাংসার চেষ্টা করেও কোন সুরাহা করতে পারেনি। তিনি আরো বলেন তারা আমি সহ আমার পরিবারবর্গকে হয়রানি  ও মানসিক অত্যাচার করে আসতেছে। আমি কিছু বললেই তারা লাঠি সোঠা নিয়ে মারতে তেড়ে আসে।তিনি আরো বলেন, আমি সহ আরো ২ জন বাড়ির সামনে একটি খাল ইজারা নিয়ে করি, কিন্তু ১ নং বিবাদীসহ অন্যান্যরা আমাকে গত ইং ২২/৪/২৩ তারিখে হুমকি দিয়ে বলে যে,তুই কেমনে খাল করিস আমরা দেখে নিবো, তোর জাল, পাটা, আটন থাকবেনা। পরদিন সকাল ৬/৬.৩০ তারিখে আটন ঝাড়তে গিয়ে দেখি আমার সব আটন, পাটা, জাল কাটা। এছাড়াও আমাকে ও আমার পরিবারবর্গকে সবসময় বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। 


অন্য ইজারাদার শাহজাহান ও ফজলু বলেন, সকালে  আমরাও আটন ঝাড়তে এসে দেখি, সব আটন কাটা। আমরা এর বিচার চাই। 


স্থানীয় নজরুল ইসলাম বলেন, তাদের দুই ভাইয়ের মধ্যে ভিটা ও জায়গা নিয়ে বিবাদ চলতেছিলো আমি জানি। আটন, জাল, পাটা কেটেছে আমি দেখেছি, অত্র এলাকায় এমন আগে কখনো হয়নি, এর সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা দরকার।


এ ব্যাপারে সাহেব আলী মুঠোফোনে  জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সঠিক নয় এবং আমি পুকুরের অংশ কম দিয়েছিলাম এখন ঠিক করে দিবো। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

Tag
আরও খবর