সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে কিশোরীদের কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

শেরপুরে কিশোরীদের আত্মরক্ষামুলক দক্ষতা উন্নয়নের লক্ষে অনুষ্ঠিত তিনমাস মেয়াদী সোতোকান কারাতে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট রবিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত। শিক্ষক মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মহিলা পরিষদ নেত্রী আইরীন পারভীন, শিক্ষক আবু তারেক, অভিভাবক লায়লা আর্জুমান, প্রশিক্ষক সানোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, প্রশিক্ষণার্থী তরী রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি জেলা প্রশাসন, আইইডি এবং জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় সপ্তাহে ৪ দিন করে এ সোতোকান কারাতে প্রশিক্ষণের আয়োজন করে। শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী সফলভাবে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় তাদেরকে সনদপত্র প্রদান করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সোতোকান কারাতের ব্ল্যাক বেল্ট ড্যান-ওয়ান মো. ছানোয়ার হোসেন।  সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও শিক্ষক-অভিভাবকরা অব্যাহতভাবে কারাতে প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য আয়োজক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান। এ আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি শারীরিক সক্ষমতা বাড়িয়েছে, যা উন্নত জাতিগঠন এবং শারীরিক ও মানসিক বিকাশে ভুমিকা রাখছে বলে উল্লেখ করেন। এটা নারীর ক্ষমতায়নেও বিশেষ ভুমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ আগামী জানুয়ারী মাসে কিশোরীদের আরেকটি ব্যাচ কারাতে প্রশিক্ষণ আয়োজনের কথা জানান। প্রশিক্ষক মো. ছানোয়ার হোসেন কেউ প্রশিক্ষণ নিতে চাইলে এবং সুযোগ সৃষ্টি করা গেলে তিনি নিয়মিত প্রশিক্ষণ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত বলেন, ইতোমধ্যে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক সাহেলা আক্তার মহোদয়ের মেয়েদের কারাতে প্রশিক্ষণের বিষয়ে কথা হয়েছে। আমরা জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বছরব্যাপী যাতে কারাতে প্রশিক্ষণের যাতে ব্যবস্থা করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে চেষ্টা করবো। প্রশিক্ষক ও প্রশিক্ষণাথীদের আবেদনের প্রেক্ষিতে প্রতি শুক্র ও শনিবার সকালে কিশোরীদের জন্য স্টেডিয়াম এলাকায় কারাতে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার নিয়ম অনুসারে উপ-কমিটি গঠন করে কীভাবে কারাতে প্রশিক্ষণের বিষয়টি জেলা ক্রীড়া সংস্থার স্ট্রাকচারে নেওয়া যায়, তারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর পক্ষ থেকে উপস্থিত সকলকে আপ্যায়নের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Tag
আরও খবর