ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

দেশে আয় ও ভোগের বৈষম্য বেড়েছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 09:22:23 am

দারিদ্র্য কমলেও দেশে ভোগ ও আয়বৈষম্য বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খানার আয় ব্যয় জরিপ ২০২২’ এর ফলাফলে এমন চিত্র দেখা গেছে।


বিবিএসের তথ্য অনুযায়ী, মানুষের মধ্যে আয়বৈষম্য আগের চেয়ে বেড়েছে। ২০২২ সাল শেষে গিনি সহগ বেড়ে দাঁড়িয়েছে দশমিক ৪৯৯ পয়েন্ট। ২০১৬ সালে গিনি সহগ ছিল দশমিক ৪৮২ পয়েন্ট। সাধারণত দশমিক ৫০০ হলেই একটি দেশকে উচ্চ আয়বৈষম্যের দেশ হিসেবে বিবেচনা করা হয়। সেদিক থেকে অতি সামান্য দূরে আছে বাংলাদেশ।


জরিপে দেখা গেছে, ভোগের বৈষম্যও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এইচআইইএস’র গিনি কো ইফিসিয়েন্ট হলো ০ দশমিক ৩৪৪ শতাংশ, ২০১৬ সালে ছিল ০ দশমিক ৩২৪ শতাংশ এবং ২০১০ সালে ছিল ০ দশমিক ৩২১ শতাংশ। সুতরাং ভোগের দিক থেকে বৈষম্য ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে পল্লী থেকে শহরে বৈষম্য বেশি। পল্লী এলাকায় ভোগের গিনি কো ইফিসিয়েন্ট ০ দশমিক ২৯১ শতাংশ এবং শহরে এ হার ০ দশমিক ৩৫৬ শতাংশ।


সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়ন ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।


জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন ছিল। এ ১০ সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।


হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার (এইচআইইএস) ২০২২ জরিপে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর অর্থাৎ এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়েছে।

আরও খবর