ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ইউক্রেনকে ৫টি মিগ-২৯ যুদ্ধবিমান দিতে রাজি জার্মানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 09:19:52 am

ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মান সরকার। প্রতিবেশী দেশ পোল্যান্ডের অনুরোধে কিয়েভকে যুদ্ধবিমান দিতে রাজি হয় বার্লিন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন।


বরিস পিস্টোরিয়াস বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের সবাই যৌথভাবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ থেকে এ অনুরোধ করা হয়। অনুরোধের দিনই অনুমোদন প্রমাণ করে, ইউক্রেন জার্মানির ওপর ভরসা করতে পারে।


জানা যায়, পোল্যান্ডের কাছে যেসব যুদ্ধবিমান রয়েছে, সেগুলো তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে জার্মান সরকারের অনুমতি নিতে হয়। এ কারণে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে জার্মানিকেই অনুরোধ করে দেশটি।


১৯৯০ সালে দুই জার্মানি যখন এক হলে উত্তরাধিকার সূত্রে তৎকালীন পূর্ব জার্মানির কাছ থেকে ২৪টি মিগ–২৯ যুদ্ধবিমান পায় জার্মানি। সে সময় মিগ–২৯ বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত ছিল।


২০০৪ সালে জার্মান সরকার ২২টি মিগ–২৯ যুদ্ধবিমান প্রতিবেশী দেশ পোল্যান্ডকে দেয়। আর বাকি দুটির মধ্যে একটি বিধ্বস্ত হয়। আর যে একটি মিগ–২৯ রয়েছে, সেটি এখন জার্মানির জাদুঘরে ঠাঁই পেয়েছে।


সপ্তাহখানেক আগেই পোল্যান্ড সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছিলেন, তার দেশে এরই মধ্যে ইউক্রেনকে চারটি মিগ–২৯ যুদ্ধবিমান দিয়েছে। আরও চারটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রস্তুত রয়েছে আরও ছয়টি। 


রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছে দাবি করে মিত্রদের কাছে যুদ্ধবিমান পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। এর পরিপ্রেক্ষিতে স্লোভাকিয়াও ইউক্রেনে একাধিক মিগ–২৯ পাঠিয়েছে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পশ্চিমা দেশগুলো মিগ-২৯ এর মতো যুদ্ধবিমান দিলেও, এখন পর্যন্ত ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে রাজি নয়। যেমন জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর কাছে এফ–১৬ এর মতো তৃতীয় ও চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়েছিলেন। কিন্ত কিছু দেশ এ অবস্থান থেকে সরে এসে ইউক্রেনে মিগ–২৯ এর মতো পুরোনো যুগের যুদ্ধবিমানই পাঠাচ্ছে।

আরও খবর

6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে