বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক, রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত

উইঘুর মুসলিমদের রোজা রাখতে দিচ্ছে না চীন: রিপোর্ট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-04-2023 10:45:26 am

চীনর পূর্বাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে রমজান মাসেও উইঘুর মুসলিমদের ওপর চলছে চরম দমন-পীড়ন। তাদের রোজা রাখতে দিচ্ছে না চীনা কর্তৃপক্ষ। কেউ রোজা রাখছে কি না তা শনাক্তে প্রতিটি এলাকায় একাধিক গুপ্তচর নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বেসরকারি সংবাদ সংস্থা রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)।


জানা যায়, এসব গুপ্তচরকে ‘এয়ার’ (কান) বলে থাকেন চীনা কর্মকর্তারা। সাধারণ নাগরিক, পুলিশ ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের মধ্য থেকে বেছে নেওয়া হয় গুপ্তচরদের। জিনজিয়াংয়ের তুরপান এলাকার এক পুলিশ কর্মকর্তা এরএফএ’কে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের অনেক গোপন এজেন্ট রয়েছে।


আরএফএর খবর অনুসারে, ২০১৭ সালে জিনজিয়াংয়ে উইঘুরদের মুসলিম সংস্কৃতি, ভাষা ও ধর্ম বিলোপের লক্ষ্যে কথিত ‘পুনঃশিক্ষা’ কর্মসূচির আওতায় নির্বিচারে আটক করা শুরু করে চীনা কর্তৃপক্ষ। ওই বছর থেকেই উইঘুরদের রোজা পালন নিষিদ্ধ করে তারা।


তবে ২০২১ ও ২০২২ সালে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয় এবং ৬৫ বছর বয়সোর্ধ্বদের রোজা রাখার অনুমতি দেওয়া হয়।


কিন্তু চলতি বছর আবারও বয়স, লিঙ্গ, পেশা নির্বিশেষে সব উইঘুর মুসলিমের রোজা রাখা নিষিদ্ধ করেছে চীনা সরকার। তুরপান সিটি পুলিশ স্টেশনের এক রাজনৈতিক কর্মকর্তা বলেছেন, এই রমজানে কারও রোজা রাখার অনুমতি নেই।


শাস্তি অজ্ঞাত

তুরপান সিটি বাজার পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানান, জিনজিয়াংয়ে এ বছর রমজান মাস শুরু হয়েছে গত ২২ মার্চ। এর প্রথম সপ্তাহেই কর্তৃপক্ষ ৫৬ জন উইঘুর বাসিন্দাকে ডেকে রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের মধ্যে ৫৪ জন নিষেধাজ্ঞা অমান্য করেছে বলে অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্তদের কপালে কী শাস্তি জুটেছে, তা বলতে রাজি হননি তিনি।


দুই কর্মকর্তা জানিয়েছেন, তুরপানের পুলিশ স্টেশনগুলো প্রতিটি গ্রাম থেকে দুই বা তিনজন গুপ্তচর নিয়োগ দেয়। আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, রোজা রাখায় আটক করা হয়েছিল এবং কারাগার থেকে মুক্তি পেয়েছে এমন বাসিন্দা ওপর নজরদারির কাজ করে এরা।


এক পুলিশ সদস্য বলেন, ভাষাগত বাধার কারণে আমরা ইউঘুরদের ওপর নজরদারি করতে উইঘুরদেরই নিয়োগ দিয়ে থাকি। আমার কর্মস্থলে ৭০ থেকে ৮০ জন উইঘুর পুলিশ রয়েছে, যারা সরাসরি ‘এয়ার’ হিসেবে কাজ করে বা অন্য বেসামরিক ‘এয়ার’দের নেতৃত্ব দেয়।


এমনকি পুলিশে চাকরি করা উইঘুর সদস্যরা রোজা রাখছেন কি না, তার ওপর নজরদারির জন্যেও গুপ্তচর নিয়োগ দেওয়া রয়েছে।


তুরপান পুলিশ ব্যুরোর এক কর্মী জানান, উইঘুর কর্মকর্তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখেন কি না তা দেখার জন্য কর্তৃপক্ষের গুপ্তচররা পুলিশ বাহিনীর মধ্যে কাজ করে এবং প্রতি সাপ্তাহিক রাজনৈতিক বৈঠকে তাদের কার্যকলাপের ফলাফল জানায়।


তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা উইঘুর সহকর্মীদের ফল খেতে দিয়ে পরীক্ষা করেন, তারা রোজা রেখেছেন কি না। তবে এখন পর্যন্ত এ ধরনের কাউকে শনাক্ত করা হয়নি।


এক পুলিশ সদস্য জানান, যারা আগে আইন লঙ্ঘন করেছে বা অতীতে রোজা রেখে আইন ভঙ্গ করেছে বা রোজার রাখার আয়োজন করেছে, তাদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।


তিনি বলেন, বয়স্ক ও কিশোর-কিশোরীদের ওপর নজরদারি করা হচ্ছে। কারণ বয়স্ক ব্যক্তিদের ধর্মীয় বিশ্বাস কঠিন এবং তারা সহজে রূপান্তরিত হবেন না। সেই তুলনায় কিশোর-কিশোরীদের বিভ্রান্ত করা সহজ।

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে