শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শোভনালী আশরাফিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা অস্তিত্তহীন হয়ে পড়েছে

আশাশুনি উপজেলার শোভনালী আশরাফিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকায় অস্তিত্ব হারাতে বসেছে। এলাকাবাসীর মনে মাদ্রাসা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর মসজিদের সামনের প্রাচীরের কাছে ওয়াপদার পাশে ক্লাস কক্ষে ক্লাশ পরিচালনা করা হতো। সে সময় যথেষ্ট চাত্রছাত্রী ছিল এবং শিক্ষকরাও নিয়মিত ক্লাস পরিচালনা করতেন। কালে কালে নানাবিধ কারনে প্রতিষ্ঠানটি স্বকীয়তা হারাতে থাকে। মাদ্রাসার নামে ১.২৮ একর জমি রেজিষ্ট্রী করা থাকলেও জমির কোন হদিস নেই বললেই চলে। অনেকে বলেন জমি নদীগর্ভে বিলীনের পর যে যার মত দখল করে খাচ্ছে। পরবর্তীতে মসজিদের দক্ষিণ গা ঘেষে মসজিদের ইমামের থাকার কক্ষ ও পাশে অন্য দু’টি কক্ষে মাদ্রাসা চলছিল। তখন ৩০/৪০ জন ছাত্রছাত্রী ছিল। কিন্তু বেশীদিন মাদ্রাসা চালু রাখা সম্ভব হয়নি। সেখানে একটি কক্ষে ইমাম সাহেব ও অপর দু’টি কক্ষ ভাড়া দেওয়া হয়েছে।
মসজিদ কমিটির দায়িত্বশীল সদস্য কামাল সরদার জানান, মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকায় দু’টি কক্ষ ভাড়া দিয়ে ১০ হাজার টাকা মসজিদের কাজে লাগানো হয়েছে। হারুনর রশিদ, আঃ রহিম মোড়ল, হযরত আলী সরদার ও মহিদুল ইসলাম জানান, করোনা শুরু থেকে মাদ্রাসা বন্ধ আছে, আর চলেনা। কোন ছাত্রছাত্রীও আসেনা, শিক্ষকদেরও কোন খোজ খবর দেখিনা। এবছর জানুয়ারি মাসে একদিন হঠাৎ করে এক শিক্ষক এসে পাশের কিছু ছেলেমেয়েকে ডেকে নতুন বই দিয়েছিল। তারপর থেকে আর কোন খোজ খবর দেখিনি। কেউ কেউ বলেন, মাদ্রাসার পুরনো বই বাইরের উপজেলায় নিয়ে বিক্রী করা হয়েছে। মসজিদের থাকায় এবছরের নতুন বই এখনো বেধে রেখে দেওয়া হয়েছে। তাদের দাবী মাদ্রাসা চালু না থাকলেও খাতা কলমে দেখিয়ে কমিটির সভাপতি দুরভিসন্ধির আশ্রয় নিয়েছে। তাদের দাবী মাদ্রাসাটা জমি উদ্ধার করে নিজের জমিতে নেওয়া হোক, সম্ভব হলে পুনরায় চালু করা হোক। যোগ্য শিক্ষক ও কমিটি গঠন করা হোক। এভাবে বন্ধ মাদ্রাসা চালু দেখিয়ে আর কতকাল একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে মিথ্যার খোলসে আকড়ে রাখা হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়েছে।
মাদ্রাসার সভাপতি আশরাফ আলী সরদার জানান, মাদ্রাসাটি ভালভাবে চালু ছিল। করোনার কারনে বন্ধ ছিল, কিন্তু পরবর্তীতে ৩০/৪০ শিক্ষার্থী উপস্থিত হতো, তবে সেভাবে আর চালান সম্ভব হয়নি। কমিটির এক সদস্যের অসম্মানের কারনে শিক্ষক আসেননা বলে তিনি দাবী করেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে