অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 05:32:57 am

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে মঙ্গলবার (১১ এপ্রিল)। এদিন রাত ৯টায় দেশে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) মো. শামীম হাসান এই তথ্য জানিয়েছেন।


এই কর্মকর্তা বলেন, আজ রাত ৯টায় পিডিবির রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। যা এ যাবতকালের সর্বোচ্চ।


এর আগে গত বছরের ১৬ এপ্রিল সর্বেোচ্চ রেকর্ড ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। সেটাকে ছাড়িয়ে গেছে আজকের এই রেকর্ড।


প্রসঙ্গত, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র তিন হাজার ২৬৮। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।


গত বছরের মাঝামাঝি সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্বাভাবিক হারে খরচ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে ছিল এলাকাভিত্তিক লোডশেডিং, দিনে এক-দুই ঘণ্টা লোডশেডিং, ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, সপ্তাহে এক দিন পেট্রোল পাম্প বন্ধ, রাত আটটার পর শপিং মল বন্ধ, সরকারি-বেসরকারি সভা ভার্চুয়ালি এবং অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমানো।


এরপর টানা কয়েক মাস বিদ্যুতের সমস্যায় ভুগতে হয় দেশবাসীকে। তবে শীতকাল চলে আসায় বিদ্যুৎ সমস্যা অনেকটা কেটে যায়। এছাড়া সরকারও বিদুৎ উৎপাদন বাড়ায়। বর্তমানে চাহিদা বাড়লেও সরকারের নানামুখী উদ্যোগের কারণে বিদ্যুৎ সংকট অনেকটা কেটে গেছে। 

আরও খবর