আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনিতে শত বছরের পৈত্রিক ও রেকর্ডীয় জমি জবর দখল

 আশাশুনিতে শতাধিক বছরের পৈত্রিক ও বর্তমান জরিপে রেকর্ডীয় ভোগ দখলীয় জমি জবর দখল ও ভূমির আকৃতি প্রকৃতি নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও কোন প্রতিকার এখনো পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের মৃত তফিল উদ্দীন মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা রজব আলি মোল্যা ফকরাবাদ মৌজায় এসএ ৪০৫, ৪০৩ ও ৩৮২ নং খতিয়ানে যথাক্রমে ৩৯১, ৯২৫, ৯২৮, ৯৩০ এবং ৯২৩, ৯২৪ ও ৯৩২ দাগে ২৯ একর জমি পৈত্রিক সম্পত্তি হিসাবে বংশ পরম্পরায় ভোগ দখল করে আসছেন। বর্তমান জরিপে তার নিজের নামে ২৭.২৫ একর জমি রেকর্ডভুক্ত হয়েছে। জমিতে ধান চাষ হয়ে থাকে। যেখানে ১৩ জন প্রজাকে রেজিষ্ট্রী করে জমি দখল বুঝে দেওয়ার পর তারা সেখানে ঘর বেধে ও অন্যান্য অবকাঠামো নির্মানসহ বসবাস ও চাষাবাদ করে আসছেন। প্রতিপক্ষ দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে জবর দখল ও বিভিন্ন ভাবে ক্ষতিসাধনের চেষ্টা করে আসছেন। এনিয়ে মহামান্য হাইকোর্টে ১৩৫৮২/১৫ রিট পিটিশান দাখিল করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে উভয় পক্ষকে স্থিতিশীলাবস্থা বজায় রাখতে আদেশ দেন। রিটটি চলমান রয়েছে। এছাড়া সিনিঃ জজ আদালতে ৯৬/১৩ নং মামলা রুজু হলে খারিজ করা হয়। তা স্বত্তেও প্রতিপক্ষ বারবার জবর দখল চেষ্টা ও ক্ষয়ক্ষতি করতে বারবার তৎপর রয়েছে। সবশেষ গত ১৭ আগষ্ট সকাল ৮.৩০ টার দিকে তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল ওহাব মোল্যার ছেলে শাহিন মোল্যা, মৃত নওয়াব আলি মোল্যার ছেলে ইব্রাহিম খলিল ও আঃ সাত্তার মোল্যার ছেলে জাকির হোসেন অজ্ঞাতনামা ১০/১৫ জনকে সাথে নিয়ে বেআইনি দলবদ্ধ হয়ে রাম দা, লাঠি, লোহার শাবল, লোহার রড, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমি জবর দখল করেন এবং ভূমির আকৃতি প্রকৃতি নষ্ট করে ক্ষতিসাধন করেছেন। এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা বাদী হয়ে থানায় ১৮ আগষ্ট লিখিত অভিযোগ দাখিল করেছেন। আদালতের নির্দেশ অমান্য ও বেআইনী জনতাবদ্ধ হয়ে জবর দখল ও জমির আকৃতি বিনষ্ট কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag
আরও খবর