স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু

ওয়েস্টমিনস্টার হলে শোক বইতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

রানির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সঙ্গে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি সেখানে যান। এসময় তিনি ল্যাঙ্কাস্টার হাউজে একটি শোক বইতে স্বাক্ষর করেন।

কফিনে শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা ছাড়াও আরও ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ অনেক বিশ্বনেতা। 

রানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনারানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এ ছাড়াও আসবেন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও মোনাকো, জর্ডান, সার্বিয়া, রোমানিয়া, লুক্সেমবার্গ, টঙ্গা, বুলগেরিয়ার রাজা-রানিরা। আমন্ত্রণ জানানো হয়েছে ইউরোপের সব রাজপরিবারকে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা তৃতীয় চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথরানি দ্বিতীয় এলিজাবেথ

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কাছে প্রয়াত রানি মায়ের মতো ছিলেন। তিনি (দ্বিতীয় এলিজাবেথ) কমনওয়েলথের একজন অসাধারণ প্রধান ছিলেন। ব্যক্তিগতভাবে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছান। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন। 

রানি দ্বিতীয় এলিজাবেথরানি দ্বিতীয় এলিজাবেথ

১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী লন্ডন ত্যাগ করবেন।

Tag
আরও খবর