তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

"ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা  উলিপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ বাংলাদেশ উলিপুর শাখার প্রজেক্ট ইনচার্জ আব্দুল বাতেন, স্টেশন অফিসার খলিলুর রহমান, ফায়ার সার্ভিসের কর্মী মোঃ রুবেল মিয়া প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার এ টি এম আরিফ বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট দূর্যোগের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়। এসব ব্যাপারে আমাদের গণসচেতনতা দরকার। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিদেব যুব কল্যাণ সমিতি, ফ্রেন্ডশীপ বাংলাদেশ উলিপুর শাখার সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভার পূর্বে দিবসটির কার্যক্রম তুলে ধরে একটি র‍্যালী ও আগুন নেভানোর মহরা প্রদর্শন করা  হয়েছে। এসব কার্যক্রমে সহায়তা করেন, ফায়ার সার্ভিসের কর্মী মোঃ মুসা মিয়া, মশিউর পাঠান, সোহাগ সরকার ও অন্যান্য সদস্যবৃন্দ।#

আরও খবর
উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৩ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে



উলিপুরে জাতীয় যুব দিবস পালিত

৯ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে





উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু

১৪ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে