নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় ভূমিদস্যু বেলাল কর্তৃক জবরদখলকৃত জায়গা উদ্ধার করলো বনবিভাগ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রে‌ঞ্জের দোছড়ি বি‌টের মাহফুজের ঘোনা নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত ৫.০০ একর বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ।


মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৯টায় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশে দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল, ওয়ালা বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি ও স্টাফদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।


দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু বলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অবৈধভাবে জবরদখলে থাকা বনবিভাগের জায়গাটি এর আগেও একবার দখলমুক্ত করে বনায়ন করা হয়েছিলো। পুনরায় বনদস্যুরা তাদের দলবল নিয়ে বনায়ন কেটে দখল করে নেয়। সরকারি নীতি অনুসারে “বনভুমি অন্য কারও দখলে থাকবে না।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নির্দেশে উখিয়া রেঞ্জের সকল বিট কর্মকর্তা মিলে আজকে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া দখলমুক্ত করা জায়গায় অর্জুন, আমলকি, বহেরা, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির ৫ হাজার চারা রোপণ করা হয়।


তিনি আরও জানান, ভূমিদস্য বেলাল কর্তৃক এই জায়গাটি দখল করা হয়েছিলো, বেলাল নিজেকে কখনো মানবাধিকার কর্মী, কখনো সাংবাদিক কখনো আবার নিজেকে বন উদ্যোক্তা পরিচয় দেয়। প্রকৃতপক্ষে তিনি একজন ভূমিদস্যু।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, দোছড়ি বিটের আওতাধীন মাহফুজের ঘোনা এলাকায় ভূমিদস্যু বেলাল কর্তৃক জবরদখলকৃত ৫:০০ একর জায়গা দখলমুক্ত করে সামাজিক বনায়ন করা হয়েছে।


ইতিপূর্বে ভূমিদস্যু বেলালের বিরুদ্ধে একটা মামলা হয়েছিলো। তার বিরুদ্ধে পুনরায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Tag
আরও খবর