ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

হারিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির দাপটে চিরচেনা "ডাকবক্স".....

© সংগৃহীত ছবি



দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ডাকযোগ । দূর-দূরান্তে বসবাসরত আত্মীয়-স্বজন, পরিবার- প্রিয়জন হৃদয়ের ভাব ব্যক্ত করত চিঠি-পত্রের মাধ্যমে । অনেকদিন পর মানুষ খোঁজ- খবর পেত পত্রের মাধ্যমে । সমস্ত আবেগ, অনুভূতি আর মায়া বহন করত সেই চিঠি- পত্র । সেই রাখালিয়া মেঠো পথ পেরিয়ে মানুষ ছুটি আসত চিঠি দিতে ডাকযোগে অর্থাৎ ডাকবাক্সে। আজ আধুনিকতার ছোঁয়ায় সেই স্মৃতিময় দিন যেন অতীত । বলছিলাম ঠাকুরগাঁও জেলার কথা -


ডিজিটাল তথ্য প্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে ডাক ঘরের “ডাকবক্স”। এখন আর আগের মতো ডাক অফিসে লোকজনের আনাগোনা চোখে পড়ছেনা। ফেলে আসা দিনগুলোতে বার্তা প্রেরক ও মনের ভাব আদান-প্রদান ক্ষেত্রে ডাক বিভাগের বিষয়টি অতি গুরুত্বের সাথে উচ্চারিত হত। আশির দশক পর্যন্ত যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি এবং জরুরি বার্তার জন্য টেলিগ্রাফ এবং টেলিফোন। জেলা শহর ব্যতীত গ্রামীণ জনপদে টেলিফোনের ব্যবহার অত্যন্ত সীমিত ছিল।


পরিবার-প্রিয়জনের একটি চিঠির জন্য অপেক্ষমান হয়ে থাকতে হতো । এখন আর সেই দিন নেই। তথ্যপ্রযুক্তির উন্নয়নে দিন বদলের ন্যায় পাল্টে গেছে সবকিছু। এখন নিমিশে খবরাখবর পৌঁছে যাচ্ছে ঘরে বসে বিশ্বের যেকোন প্রান্তে। প্রতি সেকেন্ডে আলাপ চলছে অত্যাধুনিক মোবাইলে।


তথ্যপ্রযুক্তির যুগে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সহ ইউনিয়ন ভিত্তিক ডাকঘরে অতীতে যেভাবে ডাকবক্সে চিঠিপত্র আদান প্রদান করা হতো এখন তা হারিয়ে যাচ্ছে । জেলা , উপজেলা গুলোতে ডাকঘর চোখে পড়লেও ইউনিয়ন গুলোতে ভিন্ন চিত্র । নেই ডাকঘর নেই ডাকবক্স। 



ক'জন শিক্ষার্থী জানান, বর্তমানে ই-মেইল, ইমো ও ফেসবুক ব্যবহারের কারণে মানুষ আর আগের মত চিঠি লিখতে চায় না। ফলে আর একটি ঐতিহ্য আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে। ধীর গতির কারণে মানুষ মুখ ফিরিয়ে কুরিয়ার বা অন্য মাধ্যমে চিঠিপত্র পাঠাচ্ছেন।



বর্তমান সময়ে হরেক রকমের মোবাইলসহ   অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির ফলে এলাকার গ্রামাঞ্চলের সহজ-সরল নারী-পুরুষদের চিঠিপত্র আদান -প্রদান করতে ডাক বিভাগে আসতে দেখা যায় না।চিরচেনা ঐতিহ্যবাহী ডাকঘর “ডাকবক্স” দিন বদলের সনদ বাস্তবায়নের ফলে ডিজিটাল যুগে অনায়াসে কাল গর্ভে হারিয়ে যাচ্ছে।


আরও খবর