নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুনোমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি অর্থ অপচয় রোধসহ  অনুনোমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবিতে  চারণ সংস্কৃতি গোষ্ঠী হলরুমে আজ দুপুর ১২ ঘটিকার সময়  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ভুক্তভোগী অভিভাবকের আয়োজনে এই সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন  অভিভাবক মোঃ মকবুল হোসেন । তিনি অভিযোগ করে বলেন- বালিয়াডাঙ্গী উপজেলায় অনুনোমোদিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে । এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি থাকলেও ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের কোন অনুমতি নাই । প্রতিষ্ঠানে প্রশিক্ষণবিহীন পার্টটাইম শিক্ষক দিয়ে পাঠদান করার মাধ্যমে শিক্ষার গুনগতমান বিনষ্ট হচ্ছে । বালিয়াডাঙ্গীতে কিন্ডারগার্ডেনের আদলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বই বিতরণ করা হয় তাতেও ব্যাপক অনিয়ম রয়েছে । এসব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোন না কোন এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন করা হচ্ছে । তাহলে একজন শিক্ষার্থীর জন্য অনুনোমোদিত ও এমপিও ভুক্ত উভয় শিক্ষা প্রতিষ্ঠান বই সংগ্রহ করছেন । অর্থাৎ একজন শিক্ষার্থীর জন্য দুটি প্রতিষ্ঠান বই সংগ্রহ করছেন । একজন শিক্ষার্থীর ফলাফল দুটি প্রতিষ্ঠানও দাবি করছেন এমত অবস্থায় বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদের ।  সরকারকে অতিরিক্ত বই ছাপাতে হচ্ছে ।  অনুনোমোদিত তথা ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ বন্ধ হলে সরকার  রাজস্ব খাত অর্থনৈতিক অপচয়ের হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন । তিনি আরো অভিযোগ করে বলেন  -সরকারের প্রচলিত বিধি-বিধান অপেক্ষা করে টিউশন ফ্রিসহ অন্যান্য খাতে শিক্ষার্থীদের কাছ থেকে  ব্যাপক হারে টাকা উত্তোলন করা, প্রতিষ্ঠান কমিটি বিহীন, আর্থিক কিংবা সামাজিক জবাবদিহিতা না থাকায় প্রতিষ্ঠান প্রধান ও  পরিচালকগণ আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন ।  কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা  ট্রাষ্টের  নামে  পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ সরকারকে কর ফাঁকি অব্যাহত রাখছেন । এইসব ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান  বন্ধ করণের মাধ্যমে এলাকায় সুষ্ঠু শিক্ষার মান ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন । এসব ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না হলে  ভুক্তভোগী অভিভাবকের  আয়োজনে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

Tag
আরও খবর