নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ন প্রকল্পের ২০টি ঘর গায়েব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর তুলে দিয়ে সেখানে গো-খাদ্যসহ ঘাস ও নানান জাতের শাক-সবজির চাষ করা হচ্ছে।লালন পালন করা হচ্ছে গরু, ছাগল, মুরগি ও কবুতর।


ঠাকুরগাঁও সদর উপজেলার কহড়পাড়ায় তৃতীয় লিঙ্গের মানুষের জীবন মান উন্নয়নের জন্য ২০১৯ সালের ১৩ নভেম্বর ২০টি ঘর নির্মাণ করা হয়। পরবর্তীতে মুজিববর্ষের উপহার হিসেবে দেওয়া হয় আরও ১০টি পাকা ঘর।গত কয়েকদিন থেকে সেই ঘর গুলো আর চোখে পড়ছে না। ঘরগুলোর যাবতীয় মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃতীয় লিঙ্গের নেতা রুবীর বিরুদ্ধে।প্রত্যেকটি ঘরে হিজরাদের বসবাস করার কথা থাকলেও দেখা মেলেনি কোনো হিজরার। সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্য হিজরারা বিভিন্ন জায়গায় থাকলেও পাশেই উঠানো তিনতলা বিশিষ্ট বাড়িতে থাকেন হিজরা নেতা রুবী বাকি আরও মুজিববর্ষের দেওয়া ১০টি পাকা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকেন বাইরে থেকে আসা সাধারণ মানুষ।


খামারের কাজ করে দেওয়ার শর্তে রুবী ঘর দিয়েছেন তাদেরকে এমটি জানান তারা। অপরদিকে ২০টি টিনের ঘর এখন আর নেই।স্থানীয়দের সাথে কথা বলে জানায়,আগে এখানে ২০টি টিনের ঘর ছিল কিন্তু কয়েকদিন আগে অন্ধকার রাতে ট্রাকে করে সব জিনিসপত্র নিয়ে গেছে।নারগুন ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, লোকমুখে বিষয়টি আমি শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি আসলেই ঘরগুলো নেই।


কে বা কাহারা সেগুলো বিক্রি করে দিয়েছে। তাৎক্ষণিকভাবে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপর আমি সেখানে যাই। এর আগে যে টিনের ২০টি ঘর ছিল তা আর নেই। দুটি ঘরে গরু ছাগল পালন করা হয়। সরকারি সম্পত্তি গোপনে বিক্রি করে গায়েব করে দেওয়া আইনের ব্যত্তয়। আমরা আইনানুযায়ীব্যবস্থা গ্রহণ করব।

আরও খবর