জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পঞ্চগড়ে ৮ম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা, ৭ মাস পর ধর্ষক গ্রেফতার।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণের শিকার এক কিশোরী স্কুলছাত্রী (১৪) ৭ মাসের অন্তঃসত্তা। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

গত শনিবার (৮ নভেম্বর) রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই ইউনিয়নের রওশনপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে অভিযুক্ত ধর্ষক আব্দুস সোবহানকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী ওই কিশোরী বলে, ‘অভিযুক্ত ধর্ষক সোবহান সম্পর্কে আমার দাদা হয়। আমাদের বাড়িতে প্রায়ই আসতো। গত ০৪ এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার আমার মা-বাবা মরিচ তুলতে গিয়েছিলো তাই আমি বাড়িতে একা ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বুঝে উঠার আগেই লোকটা আমাকে হাত-পা বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি আমি যাতে কাউকে না বলি সে জন্য নানা ধরনের ভয়ভীতি দেখায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ কারণে আমি ভয়ে কাউকে কিছু জানাইনি। এরই মধ্যে আমার গর্ভে সন্তান চলে এসেছে। এখন আমি সাত মাসের অন্তঃসত্তা। আমি এই ধর্ষকের কঠিন বিচার চাই।

ভুক্তভোগী কিশোরীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমি একজন পাথর শ্রমিক ও দিনমজুর, পাথর তুলে এবং ক্ষেত খামারে কাজ করে জীবিকা নির্বাহ করি। ঘটনাটি আমি জানতাম না, কখনো জানানো হয়নি। গত বৃহস্পতিবার জানতে পেরে মেয়ের বিচার পাব কিনা ভেবে খুবই চিন্তায় আছি। আমি এখন কী করবো, মেয়েটা সবেমাত্র ক্লাস এইটে পড়ালেখা করছে। এর মধ্যে দাদার বয়সী সোবহান লোকটা আমার বাচ্চা মেয়েটাকে জোর করে ধর্ষণ অন্তঃসত্তা করে ফেলেছে। আমি এর সুবিচার চাই। আমার মেয়ের যে ক্ষতি করেছে তার উপযুক্ত বিচার চাই। ধর্ষক সোবহানের ফাঁসি কিংবা আইনের যথাযথ সর্বোচ্চ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।’

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটেছে গত ৪ এপ্রিল ২০২৫ তারিখে তিরনইহাট ইউনিয়নের রওশনপুর এলাকার ৫৭ বছর বয়সী আব্দুস সোবাহান বাড়িতে লোকজন না থাকায় ওই কিশোরীকে একা পেয়ে হাত, পা ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় । এতে ওই কিশোরী ভীতসন্ত্রস্ত হয়ে কাউকে কিছু জানায়নি। কিন্তু ধর্ষণের কারণে সে অন্তঃসত্তা হয়ে পড়েছে। এখন সে ৭ মাসের অন্তঃসত্তা। অভিযুক্ত ধর্ষক এই সুবহান চরিত্রহীন। তিনি এর আগেও অনেক কুকর্ম করে জরিমানা দিয়েছে। সে কিশোরী মেয়েদের টার্গেট করে ধর্ষণ করে। 

তিরনইহাট ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। এ ধরনের সামাজিক অবক্ষয় হতে আগামী দিনে মানুষ যেন বের হয়ে আসতে পারে তার জন্য এলাকাবাসীর পক্ষ হতে অভিযুক্ত ধর্ষকের কঠোর শাস্তি কামনা করছি।

শনিবার (৮ নভেম্বর) রাতে অভিযুক্ত ধর্ষক সোবহানের গ্রেপ্তার, শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। ঘটনার পর পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

এই ঘটনা প্রকাশ পাওয়ায় ১৪ বছরের এক কিশোরী স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী ও স্থানীয় জনতা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দেওয়ার দাবি নিয়ে রোববার ৯ই নভেম্বর ২০২৫ বিকেলে উক্ত ইউনিয়নের শালবাহান বাজারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী ও স্থানীয় জনতা। মানববন্ধনে স্থানীয় শতশত মানুষ অংশ নেয়। এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, গ্রামবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা ‘আমার মেয়ের কান্না আর নয়, আমার বোনের কান্না আর নয়, ধর্ষকের শাস্তি ফাঁসি চাই’ এরকম স্লোগান দেয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন তিরনইহাট ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর, মৌলভী শিক্ষক মোঃ সোহরাব আলী, ভুক্তভোগী কিশোরীর দুলাভাই জামিল সহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। প্রতিবাদকারীরা অভিযোগ করে বলে, অভিযুক্ত আব্দুস সোবাহান একজন অসহায় পাথর শ্রমিকের মেয়েকে এভাবে জোরপূর্বক ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেছে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বহু অভিযোগ থাকলেও সে দমন-নিপীড়ন চালিয়ে আসছিলো। বক্তারা আরও বলেন এই সোবাহান কালো যাদু ব্যবহার করেও এ ধরনের অপরাধ চালাচ্ছে। বক্তব্যে তারা বলেন, সমাজে এ ধরনের অন্যায় কখনো সমর্থন করা যায় না। সকলেই একযোগে রুখে দাঁড়ালে এই সোবাহানের মতো অপরাধীরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেনা।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) নাজির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর