০৪ জুন ২০২৪ ইং মঙ্গলবার দুপুর ১২টায় পঞগড় জেলার তেতুলিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়ায় মনিকো আবাসন সংলগ্ন মাঠে অত্র এলাকার কৃষান কৃষানীদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা. তামান্না ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার, তেতুলিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা তেঁতুলিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কার্যালয় তেঁতুলিয়ার উপ: সহ: কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মো. তরিকুল ইসলাম (কৃষক)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়াবুড়ি টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের কৃষক অরিনা বেগম। অনুষ্ঠানে আলোচিত ফসল চিনাবাদাম। জাত বারি চিনাবাদাম-৮
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষাণ কৃষাণীদের মাঝে নাস্তা খাবার বিতরণ করা হয়।
১৪৯ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৪৩ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৩২১ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৬৩২ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
৮৪৩ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮৪৪ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮৫০ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮৫৮ দিন ৪৫ মিনিট আগে